শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘পান্তায় বাঙালিয়ানা – সাথে কি? ‘

পান্তা কোনো শখের খাবার নয়। জাতীয় খাবার। ইলিশ জাতীয় মাছ। এর সমন্বয়ে শখের উৎসব। আয়োজন অকৃত্রিম নয়, আরোপিত বললেও বাড়িয়ে বলা হয় না। বর্ষবরণ একটি জাতীয় উৎসব হিসেবে স্বীকৃত। বর্ষপঞ্জিকা থাকা, সে যেভাবেই হোক, একটি জাতির সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। এই পঞ্জিকাও একদিনে স্থির হয়নি। বহু মত পথ ঘুরে এসে আজ থিতু হয়েছে। আন্তর্জাতিক সময়ের সাথে যেন সাংঘর্ষিক না হয় সেজন্যে এভাবে মিলিয়ে দেয়া হয়েছে। যা হয়েছে সময়ের প্রয়োজনে, সামর্থ্যের আনুকূল্যে। নানা রঙের মানুষ নানা আংগিকে এসব মেনে নিয়েছে এবং যার যার মত করে অংশ নিতে পেরেছে। পালন করতেই হবে এমন নিয়ম নেই। আবার পালন করা যাবে না এমন বারণ নেই।
কিভাবে একটা উৎসব পালিত হবে তার নির্দিষ্ট কোনো দাঁড়ি কমা না থাকায় যুগে যুগে তার রঙ রূপ পরিবর্তিত হয়েছে। তবে মূল কাঠামো বাঙালির মজ্জাগত। একটু সামাজিকতা, সৌহার্দ বিনিময়, একটু আনন্দের উপলক্ষ, ছোট বড় নির্বিশেষে। মেলা, খেলা, কেনাকাটা, খাওয়া, সিনেমা দেখা, ভ্রমণ, গান বাজনা কী নেই!

এই উৎসব কে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি আবর্তিত হয়। বিভিন্ন উপকরণ, পোশাক পরিচ্ছদ, খাবারের মেন্যু সবই আস্তে আস্তে স্থির হতে থাকে এবং ঐতিহ্য হিসেবে রূপ নিতে থাকে। হালখাতা একটি বৈশাখী ঐতিহ্য, যেখানে পুরোনো হিসাব চুকিয়ে নতুন অর্থবছর শুরুর চল। এতসব উপকরণের প্রস্তুতি হিসেবে গ্রামে গ্রামে ঘরে ঘরে কাজকর্ম চলতে থাকে মাসব্যাপী বা তারও বেশি সময় ধরে। দেশি তুলায় সুতা করে কাপড় বোনা রঙ করা, কারুকাজ করা – মার খেয়ে হারিয়ে যেতে বসা দেশি কাপড়ের জামা এভাবেই টিকে গেছে। সুতরাং এই উৎসবের ব্যবসায়িক সত্তার বিকাশ গার্মেন্টস আমলে হবে, স্বাভাবিক।
বাংলাদেশ নদীমাতৃক, কথাটা বুঝতে অনেক সময় লেগেছে। যখন জানলাম নিকট অতীতে এদেশে ২০০ নদী ছিল। সুদূর অতীতে প্রায় ১২০০! ভাবা যায়! চট্টগ্রামে ঘাট ফরহাদবেগ(মোগলের নামে নাম?) কিংবা রংপুরে জাহাজঘাটা এমনি নদীর স্মৃতি ধরে রাখা নাম, যেখানে রুগ্ন খালও অবশিষ্ট নেই। তাই নদী যে ছিল, তাতে যে মাছ ছিল, হতেই পারে ইলিশ, আজকের দিনে দুর্লভ হলেও অতীতে অসম্ভব ছিল না। সেই ইলিশ যখন নির্বংশ হতে বসেছে তখন ইলিশ দিয়ে উৎসব! হ্যাঁ, প্রজনন সময়, ইলিশ নিষিদ্ধ সময়। গবেষণা শেষে জানা গেল, বৈশাখী উৎসব পালনের জন্য তা যৌক্তিক নয়। কিন্তু ইলিশের সংকট সবার নজরে এলো। সচেতন হলো। সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শুরু হলো, নিজেদের স্বার্থেই, বড় ইলিশ পাওয়ার জন্যেই। সময়ের দাবি। ইলিশ গেলে থাকে কি? ভর্তা, শুটকি।

জলমগ্ন দেশে বেশিরভাগ দোফসলি জমি। অল্প কিছু তিন ফসলি, বাকি সব এক ফসলি। বার্মিজ লুঙ্গী কাছা দেয়া ইত্যাদি সহজ বলেই কিনা আপামর পুং বাঙালির জাতীয় পোশাক হয়ে গেলো। গায়ে গামছা,চাদর,ফতুয়া। মেয়েদের শাড়ি। তো জমির ফসল ধান, গম, ডাল, মটর না কী হবে সে এক জটিল সিদ্ধান্ত। ধান সিদ্ধ করে রাখলে বহুদিন ভালো থাকে। বাড়িতে রান্না হত একবার কি দুবার। রাতের ভাত পানিতে রেখে ভোরে খেয়ে লাঙল গরু নিয়ে মাঠে বেরিয়ে পড়ত চনমনে শরীর গুলো। দুপুরের আগে আগে মাঠে পৌঁছাত গরম ভাত। সন্ধ্যায় বাড়িতে ভাত। ভাত যে জাতীয় খাবার সন্দেহ নেই। সেই ভোরের কথা যদি আজকের পান্তায় মনে পড়ে যায়, ক্ষতি কি?

আকাশে মেঘের আনাগোনা বেড়ে গেলেই বুঝা যেত বর্ষা আসছে। নদীর পানি বাড়বে। ক্ষেত ডুবে যাবে। মাছ ধরা পড়বে কম। গরমে বিল থেকে ধরা মাছ শুকিয়ে রাখা হয়েছিল। তা দিয়েই বর্ষা পার করতে হবে। শুটকি, সিদোল, মুড়ি, শুকনো পিঠার চল হয়েছিল সংরক্ষণ ও সময়ের প্রয়োজনে। শুটকি কি করে অগ্রাহ্য করা যাবে? আর ভর্তা? সেতো নিত্যদিনের।
ভোরের পান্তায় মরিচ পোড়া ছাড়া আর কিছু ছিল না।

দখিনে পাহাড়ের বৈসাবির সাথে বৈশাখীর পার্থক্য উনিশ-বিশ।

এ গল্প সারা বাংলার। সব মানুষের। শুধু জমিদারগণ ছাড়া। তারা ছিল জনবিচ্ছিন্ন, অত্যাচারী। তাদের বংশধরেরা বা নব্য জমিদারেরা লুঙ্গী কাছা দিয়ে হাঁটুসম কাদাজলে ক্ষেত লাগানোর ঐতিহ্য অস্বীকার করতে চাইবে এতে আর আশ্চর্য কি?

শুভ নববর্ষ…

…
লিখেছেনঃ ডা. মুরাদ মোল্লা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।