বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পরীক্ষার সময়সূচি নিয়ে বিপাকে ঢাবির চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীরা

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন, ২০২২, শনিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পেশাগত পরীক্ষার শিক্ষার্থীরা ভীষণ বিপাকে পড়েছেন তাদের আসন্ন মৌখিক পরীক্ষার সময়সূচি নিয়ে। শিক্ষার্থীদের দাবী, সময়সূচি মোটেও মানবিক হয়নি, পরীক্ষাগুলোর মাঝে বিরতি দিনের সংখ্যা অত্যন্ত নগন্য। কোনো কোনো কলেজের শিক্ষার্থীরা কিছু কিছু বিষয়ে পাননি এ বিরতিটুকুও। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পেশাগত পরীক্ষার শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী এবং চিকিৎসকগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি মৌখিক পরীক্ষা পেছানো অথবা যথাযথ বিরতি দিয়ে সময়সূচি নতুন করে দেয়ার।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হলে দুটি বিষয়ে সমস্যা হবে। তা হলো: এর মধ্যে আবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) পরীক্ষা শুরু হবে। তার পর আবার পোস্ট গ্রাজুয়েশনের এমডি-এমএস পরীক্ষা। কাছাকাছি সময়ে বিসিপিএস, এফসিপিএস ও এমডি-এমএস পরীক্ষা, ঈদ-উল-আজহা। যারা পরীক্ষা নেবেন, সামনে তাঁদের সবার ঈদের ছুটি। এছাড়া আরও নানা কারণে পেছাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে ২০২২ ও জানুয়ারি ২০২২ এর চূড়ান্ত পেশাগত পরীক্ষার মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল পরীক্ষা।

তিনি আরও বলেন, অধিকাংশ পরীক্ষাই ঈদের আগে শেষ হয়ে যাচ্ছে। তবে ঈদের পর কয়েক মেডিকেলের শিক্ষার্থীদের পরীক্ষা থাকবে। ঈদে বন্ধ তারা ক্যাম্পাসে অবস্থান করলে পরীক্ষার্থীদের সকল দায়িত্ব প্রিন্সিপ্যাল মহোদয়গণ এর ব্যবস্থা থাকবে।

তবে দুই পরীক্ষার মাঝের বিরতি এবং সময়সূচিতে থাকা বাকি অসঙ্গতিগুলো দ্রুতসময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, যেসব শিক্ষার্থীর এক দিনের ব্যবধানে পরীক্ষা হচ্ছে, সেই সময়সূচি পরিবর্তনের জন্য বলা হয়েছে। প্রতিটি পরীক্ষার আগে কমপক্ষে ২/৩ দিনের ব্যবধান রাখতে বলা হয়েছে।

করোনা পরিস্থিতিতে এরই মধ্যে সকল কিছুই সহজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে সামগ্রিক দিক বিবেচনায় পুরো সময়সূচি সবার অনুকূলে যাবে না। এর পরও সকল দাবি-দাওয়া পূরণ করতে গেলে পুরো পদ্ধতি ধসে পড়বে।

 

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।