মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

নির্মম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ৫:৫৩ · ১ মিনিটে পড়ুন
নির্মম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,১৮ই ডিসেম্বর, ২০২০, শুক্রবার

আজ ১৮ই ডিসেম্বর, ২০২০ ইংরেজি তারিখ শুক্রবার কলিমনগর, শায়েস্তাগঞ্জে বেলা ১১.০০ ঘটিকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার, ৩৯তম বিসিএস এর সহকারি সার্জন ডা. দীপংকর পোদ্দার।

ডা. দীপংকর পোদ্দার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন। উক্ত প্রতিষ্ঠান হতে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রী লাভ করেন তিনি। পরবর্তীতে তিনি পেডিয়াট্রিকস ( শিশু) বিষয়ে এফসিপিএস পার্ট-২ ট্রেইনি হিসেবে প্রশিক্ষণরত অবস্থায় ৩৯তম বিসিএসে সহকারি সার্জন পদে হবিগঞ্জে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর সহকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের মাঝে। এছাড়াও শোকবার্তা প্রকাশ করেছে ৩৯তম বিসিএস ক্যাডার পরিবার।

নির্মম সড়ক দুর্ঘটনায় ডা. দীপংকর পোদ্দারের এমন অকাল মৃত্যুতে “প্ল্যাটফর্ম” পরিবার গভীরভাবে শোকাহত ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।