মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

নিজ কর্মস্থলে আবারো চিকিৎসক নিগৃহীতঃ ঢাকা মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ এপ্রিল ২০১৪, ৩:৫২ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সারা দেশে চিকিৎসক নির্যাতনের কালো অধ্যায় চলছে সংবাদ মাধ্যমের প্ররোচনায় ।  সর্বশেষ সংযোজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক প্রহৃতের ঘটনা । আজ ঢাকা মেডিকেলের ১০৯ নং ওয়ার্ডে (সার্জারি) কর্মরত চিকিৎসক ডাঃ আল আমিনকে রোগীর এটেন্ডেন্ট মারধোর করে ।   পরে ঐ এটেন্ডেন্টকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেয়া হলে তিনি   “মীমাংসা” করে দায়ী ব্যক্তিকে ছেড়ে দেয়া হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে এবং দেশব্যাপী চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে ছয় দফা দাবী জানানো হয়ঃ 
১> ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২> ডাক্তারদের গায়ে রোগীর লোকের হাত তোলা বন্ধ করতে হবে।
৩> নির্দিষ্ট সময় ছাড়া হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করতে হবে, সাংবাদিক প্রবেশ করতে চাইলে পরিচালকের কাছ থেকে অনুমতি গ্রহন করে ইস্যুকৃত বিশেষ পাস গলায় ঝুলিয়ে হাসপাতালে প্রবেশ করতে হবে এবং ফিরে যাবার সময় পাস আবার জমা দিয়ে যেতে হবে ।
৪> রোগীর এটেনডেনট একজনের বেশী হতে পারবে না এবং ভিজিটিং আওয়ারে তিনজনের বেশী ভিজিটর থাকতে পারবে না।
৫> রোগী ভিজিটের জন্য নির্দিষ্ট সময় থাকবে, যখন তখন ওয়ার্ডে ঢোকা যাবে না ।
৬> আগামী দুই দিনের মাঝে ডা আলামিনের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে নাহলে ধর্মঘটের মত কঠোর কর্মসূচি দিতে চিকিত্‍সকেরা বাধ্য হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে বাংলাদেশের সকল চিকিৎসকদের এই দাবীর সাথে একাত্মতা ঘোষণা করতে আহবান করা হয় ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

  1. sob medical er doctor ra united hoye andolone namte hobe,ta na korte parle eisob hamla protidin e hote thakbe.

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।