মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

নারীদের জন্য পৃথক স্বাস্থ্য ইনস্টিটিউট চাইলেন বিএমআরসি চেয়ারম্যান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ মে ২০২৫, ৩:৫৬ · ৩ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ২৫ মে, ২০২৫

দেশে চিকিৎসা ব্যবস্থায় নারী স্বাস্থ্য এখনও গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দেশের অন্যতম গাইনি বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

তিনি বলেন, নারীদের জন্য আলাদা অসংখ্য রোগ আছে। সেই বিবেচনায় আলাদা স্বাস্থ্য ইনস্টিটিউট হলে চিকিৎসাসেবা যেমন গুরুত্ব পাবে, তেমনি গবেষণাও বাড়বে। আমাদের মায়েরা অনেক বেশি সুরক্ষিত থাকবেন।

রোববার (২৫ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং’ কর্মসূচির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. সায়েবা আক্তার বলেন, দেশে মেডিসিন ও সার্জারির বিভিন্ন বিষয়ে ১৮টি ইনস্টিটিউট গড়ে উঠেছে। কিন্তু নারী স্বাস্থ্যের জন্য আজও কোনো ইনস্টিটিউট হয়নি। অথচ আমাদের নারীদের জন্য রয়েছে মাসিক, গর্ভাবস্থা, প্রসবকালীন জটিলতা, মেনোপজ, প্রজননস্বাস্থ্য, হরমোন সংক্রান্ত জটিলতা, স্তন ও জরায়ুমুখ ক্যানসারসহ অনেক স্বাস্থ্যঝুঁকি—যা পুরুষদের স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে সরাসরি মেলানো যায় না। তাই নারী স্বাস্থ্যের জন্য আলাদা ইনস্টিটিউট সময়ের দাবি।

তিনি আরও বলেন, জরায়ুমুখ ও স্তন ক্যানসার কোনো একটা পরিবারে হলে সবাই জানে, ক্যানসারের সঙ্গে যুদ্ধ করা কত কঠিন—শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে। শুধু যে একজন নারী আক্রান্ত হন তা নয়, পুরো পরিবারকে এই যুদ্ধে অংশ নিতে হয়। আমরা মাতৃমৃত্যুর কথা বলি, সেটা অনেক সময় হঠাৎ ঘটে। কিন্তু ক্যানসার রোগীরা ধুঁকে ধুঁকে মারা যান। একজন নারী ক্যানসারে আক্রান্ত হলে কেবল তিনি নন, তার সন্তান, স্বামী, পরিবার—সবাই ভোগে।

বিএমআরসি চেয়ারম্যান বলেন, আমাদের দেশে এখনো মেয়েদের চিকিৎসা নিতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে। সামাজিক ট্যাবু, আর্থিক সংকট, এবং চিকিৎসা-সেবার অভাব তাদের চিকিৎসা থেকে দূরে সরিয়ে রাখে। তাই প্রয়োজন একটি এমন প্রতিষ্ঠান, যেখানে নারীরা আত্মবিশ্বাস নিয়ে চিকিৎসা নিতে পারবেন, যেখানে থাকবে নারী চিকিৎসক, নারীদের জন্য উপযোগী প্রযুক্তি ও পরিসেবা।

তিনি আরও বলেন, আমরা চাই, নারী স্বাস্থ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট গড়ে উঠুক, যেখানে নারী ও শিশুদের সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকবে। নারীরা ফার্স্ট ক্লাস সিটিজেন, তাদের চিকিৎসাও হতে হবে সেই মর্যাদার সঙ্গে। এ ইনস্টিটিউটে গবেষণা, উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, এবং আস্থা—সব থাকবে। সরকার চেষ্টা করছে, কিন্তু আরও উদ্যোগী হতে হবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির আওতায় গত পাঁচ বছরে (২০২১–২০২৫) মোট ৩৮ হাজার ১৮৩ জন নারী স্ক্রিনিং করান। এর মধ্যে ১ হাজার ৪৩১ জনের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) শনাক্ত হয়। এতে গড় আক্রান্তের হার ৩.৭৫ শতাংশ।

বিশেষজ্ঞরা জানান, এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশে নারীদের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। একমাত্র সময়মতো স্ক্রিনিং, সচেতনতা এবং সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।