শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নবীন ডাক্তারদের জন্য রতীন স্যারের প্রাইভেট প্রাকটিস গাইডলাইন।

নতুন ডাক্তারদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

নতুন ডক্তারদের জন্য কিছু সাজেশন দিতে চাই। চিকিৎসা মানে শুধুমাত্র রোগীকে ঔষধ লিখে দেয়া না, এর অনেকগুলো ষ্টেপ আছে। সবগুলো ষ্টেপ সম্পন্ন করলেই কেবল কম্পলিট চিকিৎসা দেয়া হয় এবং রোগী ও রোগীর লোকজন সন্তোষ্ট হয়। এগুলো একটু বলার চেষ্টা করছি।
1. Greetings and introduction-এটি অত্যান্ত গুরুত্তপূর্ণ। রোগীর সাথে ভাবের আদান-প্রদান, যেমন সালাম দেয়া, তাকে বলা-আমি ডাঃ অমুক আপনার নামটা জানতে পা্রি? এগুলো রোগিকে ডাক্তারের কাছে খুব ইজি করে তোলে এবং রোগের ইতিহাস বলতে সাহায্য করে।
2. History taking-আমাদের কাছে রোগী আসেই তার সমস্যা সমাধানের জন্য, সেটা করতে গেলে আমাদেরকে রোগীর সমস্যা নির্ণয় করতে হবে, সেটার একমাত্র উপায় রোগীর ইতিহাস ভালোভাবে শোনা। সবচেয়ে ভালো উপায় হচ্ছে রোগীকে বলা-আপনি প্রথম যেদিন অসুস্থ হলেন সেদিন থেকে প্রথমে কি হয়েছে তারপর কি হয়েছে, একটার পর একটা যা হয়েছে বলেন। এতে করে রোগের সিকুলী বোঝা যাবে। রোগীর কাছে থেকে শোনার পর নিচের প্রশ্নগুলো করা যেতে পারে, এতে করে রোগীর না বলা অনেক কিছু জানা যেতে পারে-১। জর আছে কিনা? ২। খাবার রুচি কেমন? ৩। কাশি আছে কিনা? ৪। বুকে ব্যাথা আছে কিনা? ৫। বুক ধরপড় করে কিনা? ৬। পেটে ব্যাথা আছে কিনা? প্রসাবে জালা পোড়া, ঘন ঘন প্রসাব, দুর্গন্ধ প্রসাব, ঘোলা প্রসাব, লাল প্রসাব আছে কিনা? ৮। ঘুম ঠিক আছে কিনা? ৯। হাইপ্রেসার, ডায়াবেটিস এর ঔষধ খান কিনা? ১০। ধুমপান, তামাক, জর্দা, আলোয়া, গুল ইত্যাদি ব্যাবহার করেন কিনা?

3. Clinical examination-এটা অবশ্যই General examination দিয়ে শুরু করতে হবে, কমপক্ষে Anaemia, Jaundice, Pulse, BP, Edema, clubbing দেখতে হবে; তারপর রোগীর সমস্যা রিলেটেড systemic examination কমপক্ষে Lungs, precordium auscultation করতে হবে-এখানে রোগীর asthma, COPD, murmur আছে কিনা বোঝা যাবে, abdomen palpate করে দেখতে হবে, এতে রোগী অনেক কনফিডেন্স পায় যে ডাক্তার আমাকে ভালো করে (বুক, পেট) দেখেছে। জরুরী বিষয় হচ্ছে Symptom related examination যেমন রোগী যদি বলেন আমার পায়ের তলায় ব্যাথা, তবে পায়ের তলাটা দেখা, হাত দিয়ে দেখা ইত্যাদি। (এটা করে মেডিকেল ইনফরমেশন পাওয়া না গেলেও রোগি মনে করে আমার যেখানে সমস্যা সেটা ডাক্তার ভালো করে দেখেছেন।)

4. Report checking-রোগীকে কোন পরীক্ষা করতে দিলে সেগুলো দেখার সময় রোগীকে থাকতে হবে, কারন রোগীকে report এর উপর ভিত্তি করে আবারো দেখার প্রয়োজন হতে পারে। নতুন কোন পরীক্ষা করতে দিতে হতে পারে, যেমন-Urine পরীক্ষায় pus cell বেশি আসলে urine C/S করতে দিতে হবে। এছাড়াও রোগীর শারীরিক অবস্থার উপর ঔষধের ধরন নির্ভর করে। যেমন-হাইপ্রেসারের রোগী ওজন বেশি হলে আমি betablocker দিব না। ডায়াবেটিসের রোগী ওজন বেশি হলে আমি metformin দিব ইত্যাদি।

5. Prescription writing-প্রেসক্রিপশন হল রোগী ও ডাক্তারের মধ্যে সেতু বন্ধন। এটি অবশ্যই স্পষ্ট করে লিখতে হবে। কখন খাবে, কিভাবে খাবে (চুষে খাবে, পানিতে গুলিয়ে খাবে), কত দিন খাবে, বিশেষ কোন সাইড ইফেক্ট আছে কিনা (যেমন-প্রিগাবালিন দেবার পর মাথা ঘুরলে সেটা বন্ধ করতে হবে), কত দিন পর ফলো আপে আসবে সব কিছু লিখতে হবে। দামি কোন ঔষধ বা অপারেশনের ডিসিশন নেবার আগে রোগীর সাথে কথা বলে তবেই লিখতে হবে।

6. Counseling-এখানে রোগীকে ডায়াগনোসিস বলতে হবে, তবে যদি খারাপ কোন রোগ হয়ে সেটা সরাসরি বলা যাবে না, সেটার জন্য সিনিয়র কারো পরামর্শ নিয়ে রোগী বা রোগীর লোককে জানাতে হবে। রোগী কি খাবে, কিভাবে চলবে (ডায়রিয়ার রোগীকে আমরা বলতে পারি-পাতলা পায়খানার পর খাবার স্যলাইন খাবেন, প্রচুর পানি ও তরল খাবার খাবেন, প্রস্রাব কম হলে অথবা না হলে, মনে করবেন শরীরে পানি শুন্যতা আছে।তারাতারি হাসপাতালে আসবেন)। রোগের প্রগনোসিস বলতে হবে, যেমন-রোগটি ভালো হবে কিনা, সারাজীবন ঔষধ খেতে হবে কিনা, নিয়মিত ঔষধ না খেলে কি হতে পারে ইত্যাদি।
7. Follow up-রোগীকে অবশ্যই ফলে আপে আসতে বলতে হবে, ফলো আপ কেন প্রয়োজন সেটা বলতে হবে। এক্ষেত্রে কিছু Standard প্রটোকল ফলো করতে হবে যেমন-হাইপ্রেসারের রোগিকে ঔষধ শুরু করার পর ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত ৩-৪ সপ্তাহ পর (রাফলি ১ মাস পর) ফলো আপে ডাকতে হবে। আর ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে আসার পর ৩-৬ মাস পর ফলো আপে আসতে বলতে হবে।
সবাই অনেক ভালো ডাক্তার হয়ে মানুষের মন জয় করুন এই প্রত্যাশায়-

Dr. Ratindra Nath Mondal (Ratin), MBBS, FCPS (Medicine)
Fellow, Indian Society of Hypertension
Associate Professor
Department of Medicine
Rangpur Community Medical College, Bangladesh.

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।