মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

নবীনদের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হল ঢামেকের নবীন বরণ!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:৫১ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নবীনদের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান। জানা গেছে, ছাত্রাবাস সংকট দূর এবং ক্লাস ও ছাত্রাবাসের জীর্ণ ভবন পুনর্নির্মাণের দাবিতে নবীন বরণ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছিল ঢামেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

ঢামেকে নবীন শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত আবাসন ব্যবস্থা।

এরই প্রেক্ষিতে আজকে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়নি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অধিকাংশ শিক্ষার্থী।

পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে ছেলেদের ছাত্রাবাস সংকট এবং ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন। শিক্ষার্থীদের অভিযোগ, পুরনো ও রক্ষণাবেক্ষণহীন ভবনে বসবাসের কারণে জীবন ঝুঁকির মুখে রয়েছে। এমনকি নবীন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া গণরুমের অবস্থাও বেশ নাজুক।

একই রুমে প্রায় ৩০-৫০ জন শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রতি চার-পাঁচজনের জন্য দেয়া হয়েছে একটি করে সিলিং ফ্যান! এতে বেশ ক্ষুব্ধ নবীন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, “এভাবে বসবাস করা অসম্ভব।”

এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক শাখায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্ল্যাটফর্মকে জানান – “আমি শুনেছি নতুনেরা অরিয়েন্টেশনের অংশ নিতে চায়নি। প্রোগ্রাম চলছে, প্রোগ্রামের উপস্থিতিও সন্তোষজনক। তাদের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। অতিদ্রুত তাদেরকে (নবীন শিক্ষার্থীদের) সেখানে শিফট করানো হবে।”

তবে উপস্থিতির মধ্যে নবীন শিক্ষার্থীরা আছেন কী-না জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।