রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নবনির্মিত ম্যাটস ভবনকে চিকিৎসকদের ট্রেনিং সেন্টার করার প্রক্রিয়া চলমান

বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরে চার বছর আগে নির্মিত সরকারি মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলটিতে (ম্যাটস) শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় ভবনকে চিকিৎসকদের ট্রেনিং সেন্টার করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটি অবিলম্বে চালুর দাবিতে গত সোমবার (০৬ অক্টোবর) ম্যাটসের প্রধান ফটকে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করে এবং উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপিও দেন।

জানা যায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সারা দেশে যে ১২টি মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ করে। এর একটি মধুপুর ম্যাটস। মধুপুর পৌর শহরের কাইতকাই এলাকায় পাঁচ একর জায়গায় ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ অবকাঠামো নির্মাণ করে ২০২১ সালে। বহুতলবিশিষ্ট পৃথক ছয়টি ভবনে রয়েছে একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসস্থান, ছাত্রছাত্রী হোস্টেল, শিক্ষক কোয়াটার, মিলনায়তন এবং চতুর্থ শ্রেণির কোয়াটার।

 

মধুপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, এ ম্যাটসের জন্য সম্প্রতি একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এর কার্যক্রম শুধু এর মধ্যেই সীমিত রয়েছে।

ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. উজ্জ্বল চন্দ্র ধর গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য অধিদপ্তর এটিকে আর ম্যাটস হিসেবে চালু করবে না। এটিকে রেসিডেনশিয়াল মাঠ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করার চিন্তা করছে। বৃহত্তর ময়মনসিংহ ও পাবনার সকল মেডিক্যাল কলেজের এমবিবিএস পড়ুয়া শিক্ষার্থীরা এখানকার হোস্টেলে থেকে মাঠ পর্যায়ের ট্রেনিং গ্রহণ করবেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে সরকারি-বেসরকারি মিলিয়ে চারটি ম্যাটস রয়েছে। দীর্ঘ দিন ধরে মেডিক্যাল অ্যাসিসটেন্ট পদে সরকারি নিয়োগ বন্ধ। এমতাবস্থায় আরেকটি সরকারি ম্যাটস স্থাপনের কোনোই প্রয়োজন ছিল না। অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্তে এ ম্যাটস নির্মাণ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী পরিচালক জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত সরকারের আমলে মধুপুরসহ দেশের বেশ কয়েক স্থানে রাজনৈতিক তদবিরে কিছু ম্যাটস ভবন নির্মাণ করে। সারা দেশে ১৬টি ম্যাটসে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সেখান থেকে পাশ করা বহু যুবক এখন বেকার। নতুন করে আরো ম্যাটস স্থাপন করার কোনোই প্রয়োজন ছিল না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল ইসলাম জানান, নো ম্যাটস। দেশে নবনির্মিত সব ম্যাটস ভবনকে ট্রেনিং সেন্টার করার প্রক্রিয়া চলছে।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।