বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নজিরবিহীন প্রতারণা : দাখিল পাশ করেই বনে গেছেন চিকিৎসক!

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

পরিচয় দেন এমবিবিএস ডাক্তার। পাশাপাশি জ্বর, ক্যান্সার, সিজার ও হার্টসহ সব রোগের চিকিৎসা দেন গ্যারান্টি সহকারে। নিজেই করেন ল্যাব পরীক্ষা। শুধু ডাক্তারই নয়, একাধারে সাংবাদিকও তিনি। বরিশালের উজিরপুরের সনদবিহীন এমবিবিএস ডাক্তার দাবিদার এই প্রতারকের নাম রেজাউল করিম। সময় সংবাদের বরাতে জানা গেছে প্রতারণা এমন অভিনব গল্প!

প্রতারক রেজাউল করিম। ছবি – সংগৃহীত

রোগীর ছদ্মবেশে বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায় মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা যায়– রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে।

একজন গণমাধ্যমকর্মী তার পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আলট্রাসনোগ্রাম পরীক্ষা করেন নিজেই। সাথে বিল করেন ১৫০০ টাকার।

তবে কিছু সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী আঁচ করে ভোল পাল্টে ফেলেন এই প্রতারক। প্রতারক রেজাউল করিম বলেন, ‘আমি কেবল প্রাথমিক চিকিৎসা দেই। যেগুলো আমার দ্বারা সম্ভব।’

অনুসন্ধানে জানা যায়, এই বিতর্কিত হাসপাতালে সিজার ও ক্যান্সারসহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ, এমবিবিএস সনদই না থাকা, দেশি-বিদেশি ভুয়া চিকিৎসাশাস্ত্রীয় ডিগ্রি নিয়ে মিথ্যাচার করা।

অভিযুক্ত রেজাউল করিম তার এইচএসসি পরীক্ষা নিয়ে দুই বছর আগে গণমাধ্যমে যে তথ্য দিয়েছিলেন, বর্তমান কথার সঙ্গে তার মিল নেই। দুই বছর আগে এই প্রতারক বলেছিলেন, ‘এইচএসসি ঢাকার মিরপুর বাংলা কলেজ থেকে শেষ করেছি।’ কিন্তু এখন বলছেন, ‘গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ।’

বিভিন্ন সময়ে অপ-চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এমনকি মামলায় জেলও খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে।

অভিযান চালিয়ে ল্যাবটি প্রশাসন বন্ধ করলেও কিছুদিন পর পুনরায় অদৃশ্য শক্তিতে চালুর কথা জানিয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী প্ল্যাটফর্মকে জানিয়েছেন, ‘তিনি ভারতের একটি সনদপত্র দেখান, যা সম্পূর্ণ অবৈধ। আপনি দেশের বাইরে এমবিবিএস কম্প্লিট করলে দেশে এসে পরীক্ষা দিয়ে বিএমডিসি সনদ নেয়ার কথা। কিন্তু তার বিএমডিসি সনদ নাই! এজন্য এটার কোনো বৈধতা নেই। তিনি যেহেতু এমবিবিএস-ই না, ফলে তার দেখানো এসব ডিগ্রির কোনো দাম নেই। এর বাইরে তার সিএমইউ-ডিএমইউ কোন ডিগ্রিই নাই।’

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাতে জানা গেছে প্রতারক রেজাউলকে একাধিকবার অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে। তিনি আবার জেল থেকে বেরিয়ে আগের মতো একই কাজ করেন।

অভিযোগ আছে, গাড়িতে সাংবাদিক স্টিকারের ফুটেজ দেখে অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। রোগী ধরার ১৫-২০ জনের শক্তিশালী দালাল চক্রও তৈরি করেছে এই প্রতারক। প্রতিবাদ করতে গিয়ে সেই চক্রের হাতে মারধরের শিকার হয়েছেন অনেকেই।

নার্স নিয়োগের নামে এমনকি নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। সবশেষ নারী কেলেঙ্কারির অভিযোগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তুলকালাম কাণ্ড ঘটে গেছে বলে জানা যায়।

ভুক্তভোগী নার্স ও নারী রোগীরা জানান, তিনি নানা সময় নার্সদের যৌন হয়রানি করতেন। সিজার শেষেই তিনি এক নারীকে কুপ্রস্তাব দেন এবং সেটা ভুক্তভোগী নারীর পরিবার জানতে পারলে তার বিরুদ্ধে মামলা করেন। আরেক নারী মামলা করেও বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতে অনঢ়। যদিও নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসি কোনো রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেননি তিনি।

এমবিবিএস চিকিৎসক দাবিদার প্রতারক মো. রেজাউল করিম বলেন, ‘আমি এমবিবিএস ডাক্তার। এখন কেউ যদি আমাকে হয়রানি করতে কিছু বলে, বলতে পারে। তারা বিএমডিসির ডাক্তার, আমরা এনএমওর ডাক্তার। তারা আমাদের থেকে আলাদা। তারা চাচ্ছে আমাদের ছোট করতে।’

এর আগে, আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের স্থানীয় অসাধু কর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে চিকিৎসা চালানোর অভিযোগ থাকলেও, বর্তমান প্রশাসন যেকোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে, বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সময় সংবাদের বরাতে জানা যায়, উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেছেন, ‘এখানে যদি কাউকে ম্যানেজ করে এমন কর্মকাণ্ড চালানো হয়, সে বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাকে আমরা নজরদারিতে রাখছি। আমরা খুব দ্রুতই আইনি ব্যবস্থা নেব।’

বরিশালের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সব্যসাচী দাস বলেন, ‘ওনার যে ডিগ্রিগুলো দেখান, সেখানে বিএমডিসির স্বীকৃত কোনো ডিগ্রি নেই। ফলে তিনি ডাক্তার লিখতে পারবেন না এবং কোনো রোগীর চিকিৎসা করাতে পারবেন না।’

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।