শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশেই এখন স্বল্পমূল্যে কিডনি প্রতিস্থাপন, কমছে বিদেশমুখিতা

BSMMU_edi_0

বিএসএমএমইউতে মাত্র ১,৬০,০০০ টাকা খরচে কিডনী প্রতিস্থাপন করা যায়,সর্বসাকুল্যে খরচ মাত্র। সফলতার হার প্রায় ১০০ ভাগ , কমছেও রোগীদের  বিদেশমুখিতা।  

এইতো সেদিনও  কিডনি প্রতিস্থাপন ছিল  বিশাল পরিমান টাকা খরচের  চিন্তার ব্যপার। হয়ত বিত্তশালিদের জন্য খুব বড় ব্যপার না হলেও  মধ্যবিত্ত , নিম্ন মধ্যবিত্ত দের জন্য ছিল খুব  ভয়ংকর অবস্থার মুখোমুখি হওয়া। ভিসা সমস্যা, বিদেশে গিয়ে থাকা খাওয়ার খরচ , আর চিকিতসা খরচ তো না বললেই নয়। হিসাব করতে গেলে অনেক অনেক পরিমান টাকা দরকার ছিল সেসময়। দেশে যে প্রতিস্থাপনের ব্যবস্থা কিংবা অভিজ্ঞ বিশেষজ্ঞ ছিলেন না তা কিন্তু নয় । কিন্তু যথেষ্ট প্রচারনার অভাবে সকলের সেই ব্যপারে জানা ছিল না বলে রোগীরা চিকিতসার জন্য  চলে যাচ্ছিলেন অন্যান্য উন্নত দেশে।

 

 

তবে এখন দেশেই হচ্ছে নামমাত্রমূল্যে কিডনি প্রতিস্থাপন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মাত্র ১,৬০,০০০ টাকায় হচ্ছে কিডনী প্রতিস্থাপন। খুব বেশি হলে সব মিলে খরচ হতে পারে ২,৫০,০০০ টাকার মত ।  আর সফলভাবেই চলছে এই প্রতিস্থাপন প্রক্রিয়া।বিশেষজ্ঞদের ধারনা মতে, এই মুহূর্তে বিশ্বের সকল দেশের তুলনায় বাংলাদেশেই সর্বনিম্ন  মূল্যে কিডনী প্রতিস্থাপন প্রক্রিয়া সফল্ভাবে সম্ভব হচ্ছে ।

 

 

হাসপাতালে ঘুরে বিভিন্ন রোগীদের কাছে জানা গেল তারা চিকিৎসায় বেশ সন্তুষ্ট। একজন  রোগীর কাছে জানা গেল ,  প্রথমে তারা ভেবেছিলেন হয়ত এখন কিডনি প্রতিস্থাপন করতে হয়ত অনেক অনেক টাকা খরচ হবে বিদেশে যেতে হবে । কিন্তু তাদের কাছে সেই পরিমান টাকা না থাকায় ধরে নিয়েছিলেন হয়ত টাকার অভাবে শেষবেলায় আর চিকিৎসা সম্ভব হবে না। পরে জানতে পারলেন বিএসএমএমইউ এর কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থার কথা । এখন বেশ সুস্থ আছেন তিনি। আরও সময় লাগবে হয়ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।

 

 

চিকিৎসকদের কাছে জানা গেল, তারা বেশ ভাল আহবান পাচ্ছেন রোগীদের কাছ থেকে এবং তাদের বিশ্বাস কিডনি সংযোজন সফলতায়, অন্যান্য দেশের সাথে তাল মিলাতে পারবে  আমাদের দেশ এবং রোগীদের আস্থাও অর্জন হবে শীঘ্রই।

 

 

এই পর্যন্ত বিএসএমএমইউতে ৫০০ এর বেশি রোগীর  কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।  তাই দেশের চিকিৎসকদের আহ্বান , এখন আর বিদেশমুখি না হয়ে দেশেই হাতের নাগালের মধ্যে এই চিকিৎসা করা।

 

 

 

 

 

 

আরও জানতে ঃ নামমাত্র মূল্যে দেশেই হচ্ছে কিডনি প্রতিস্থাপন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।