মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

দিনাজপুর মেডিকেলে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৭ · ২ মিনিটে পড়ুন
দিনাজপুর মেডিকেলে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লেখার আকার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ‘ক্যাপাসিটি বিল্ডিং অন অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আর্ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কও দিনাজপুরের সিভিল সার্জন। প্রশিক্ষণের সমন্বয়ের দায়িত্বে ছিলেন ডা. আবদুল্লাহ আল মুমিন।

অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ অনুশীলন এবং বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ক্ষমতা জোরদার করা, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কমিটির ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার পর্যবেক্ষণের জন্য প্রেসক্রিপশন অডিট এবং ডিজিটাল ডাটা সংগ্রহ চালু করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রতিবেদন উপস্থাপন করেন প্রজেক্ট লিডার ও মাইক্রোবায়োলজিষ্ট অধ্যাপক সানিয়া তাহমিনা ও ডা. আসিফ রশীদ এবং বাংলাদেশের এএমআর পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন আর্ক ফাউন্ডেশনের সাখাওয়াত হোসেন রানা।

প্রশিক্ষণে স্বাস্থ্যসেবায় অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপের প্রায়োগিক ধাপ ও নির্দিষ্ট রোগের জন্য মানসম্মত চিকিৎসা নির্দেশিকা সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমান অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কমিটিকে সকল ধরনের সহযোগিতার মাধ্যমে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার হ্রাসের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন।

কর্মশালায় দিনাজপুর মেডিকেল কলেজের মেডিসিন, সার্জারি, গাইনি, মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজির বিভাগীয় প্রধান; দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশে দিনাজপুর ও কুমিল্লা জেলার হাসপাতালের বিভিন্ন স্তরে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার হ্রাসের লক্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ পাইলট কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়।

এরই প্রেক্ষিতে গত বছরের ১৯ ডিসেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে “পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।