মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

থামছে না ডাক্তারদের প্রতি বাড়ির মালিকদের অন্যায় আচরণ

Platformপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৫:১৭ · ২ মিনিটে পড়ুন
থামছে না ডাক্তারদের প্রতি বাড়ির মালিকদের অন্যায় আচরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০:

দিন যত যাচ্ছে কোভিড-১৯ আমাদেরকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, আতঙ্কে রাখছে প্রতিনিয়ত। দেশের এই ক্রান্তিকালে করোনার সংক্রমণ ঠেকাতে ও আক্রান্তের সেবা দানে সামনের সারিতে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতকিছু করার পরও অনেকে পাচ্ছেন না প্রাপ্ত সম্মানটুকু। সমালোচিত হচ্ছেন, কটু কথা শুনতে হচ্ছে, অনেক সময় জর্জরিত হচ্ছেন বাড়ির মালিকদের অন্যায় আচরণে।

বাড়ির মালিক কর্তৃক অসদাচরণের এমনি নিজ অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক।

২৪ ঘণ্টা ডিউটি শেষে যথাযথ ডিজইনফেক্টেড হয়ে বাড়ি ফিরলেও বাড়িতে প্রবেশে বাধা প্রদান করে তার বাড়ির মালিক। ক্লান্ত অবস্থায়ও হতে হয় হয়রানির শিকার। তিনি মালিকের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে মালিকের উত্তরঃ

‘চাকরি থেকে ছুটি নিয়ে বাসায় বসে থাকো। আমি তোমার ভালোর জন্যই বলছি! তুমি ছাড়া অনেক ডাক্তার আছে। আর তুমি এত বড় ডাক্তার হয়ে যাওনি যে চাকরিতে না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি সামান্য ডিউটি ডাক্তার। পারলে তোমার হসপিটালরে থাকার ব্যবস্থা করে দিতে বলো।’

অথচ বাসার অন্য ভাড়াটিয়ারা বিভিন্ন প্রয়োজনে- অপ্রয়োজনে বাসার বাইরে গেলেও তাদের ব্যপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সেই চিকিৎসক যখন দেশের এই সঙ্কটকালে নিজের বাইরে যাবার প্রয়োজনীয়তা বোঝাতে গেলেন, তাকে শুনতে হলো উল্টো কথাঃ

‘অন্য ব্যবস্থা করো আর না হলে বাসা ছেড়ে দাও। আমি তোমার একার জন্য বাসার অন্য ভাড়াটিয়াদের রিস্ক এ ফেলে দিতে পারব না। তুমি মিরপুরে যাও। ওইটা ডেনজার এলাকা। তোমাকে বাসায় ঢুকতে দিচ্ছি না, তুমি পারলে প্রশাসনে কমপ্লেইন করো। আর তুমি সরকারি চাকরি করো না, সো এ চাকরিতে না গেলে বা চাকরি ছেড়ে দিলে কিছু হবেনা।’

অথচ বাড়িওয়ালা একজন সরকারী চাকুরীজীবি, শিক্ষিত মানুষ। এতকিছুর পরও তিনি বুঝছেন না চিকিৎসকদের বর্তমান অবস্থাটা, সহযোগিতা তো দূরে থাক!

ঢাকা শহরে অহরহই এমন বহু ঘটনা ঘটছে। চিকিৎসকরা পদে পদে অপমানিত হচ্ছেন, শিকার হচ্ছেন নানা বঞ্চনার। এতকিছু কি কেবল চিকিৎসক বলেই? এমনি যদি হয় দেশের অবস্থা, চিকিৎসকরা যাবেন কোথায়?

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।