সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেলে দেশে প্রথম ও বিশ্বে বিরল অস্ত্রোপচারঃ মৃত্যুর দুয়ার থেকে ফিরলো রোহিঙ্গা শিশু

মৃত্যুর দুয়ার থেকে ফিরলো রোহিঙ্গা শিশু নূরুল জোহার!

কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খাদ্যনালী ও লিভারে মারাত্মক আঘাত পাওয়া রোহিঙ্গা শিশু নূরুল জোহার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মঙ্গলবার ফিরল মায়ের কোলে। শিশুদের ক্ষেত্রে বাংলাদেশে প্রথম এবং বিশ্বে বিরল এক জটিল অস্ত্রোপচার শেষে শিশুটি এখন ঝুঁকিমুক্ত।

কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খাদ্যনালী ও লিভারে মারাত্মক আঘাত পাওয়া রোহিঙ্গা শিশু নূরুল জোহার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মঙ্গলবার ফিরল মায়ের কোলে। শিশুদের ক্ষেত্রে বাংলাদেশে প্রথম এবং বিশ্বে বিরল এক জটিল অস্ত্রোপচার শেষে শিশুটি এখন ঝুঁকিমুক্ত।

কক্সবাজারের কুতুপালং ও বালুখালীর ঠ্যাংখালী ক্যাম্পে আশ্রয় নেয়া একটি রোহিঙ্গা পরিবারের পাঁচ বছর বয়সী ফুটফুটে শিশু নূরুল জোহার। ৮ ভাইয়ের মধ্যে সে সপ্তম। চলতি বছরের ২ ফেব্রুয়ারি একটি অটোরিকশা তার পেটের ওপর দিয়ে চলে গেলে শিশুটির লিভার থেকে পিত্তনালি বিচ্ছিন্ন হয়ে যায়। ওই অবস্থায় শিশুটির চিকিৎসায় এগিয়ে আসে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত শমরীতান পার্স নামের একটি বিদেশি এনজিও। তাদের সহায়তায় চকোরিয়ার মোমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের আমেরিকান সার্জন ডা. নাথান পাইভোসনের নেতৃত্বে দুই দফা অস্ত্রোপচার করা হয়। তৃতীয় দফা অস্ত্রোপচারের সময় অতি সংবেদনশীল ও সূক্ষ্ম অঙ্গ ক্ষুদ্রান্ত্র-প্লিহা-লিভার একসঙ্গে পেঁচিয়ে থাকায় ওই সার্জনরা আর ঝুঁকি নেননি।

এরপর শিশুটির জীবন বাঁচাতে খোঁজ-খবর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি অনুষদের ডিন, দেশের স্বনামধন্য হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক সার্জন অধ্যাপক ডা. জুলফিকার রহমান খানের শরণাপন্ন হন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে জোহারকে ৮ আগস্ট ন্যাশনাল চিলড্রেন হসপিটাল ও ইন্সটিউট বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হানিফের অধীনে ভর্তি করা হয়।

এখানে অধ্যাপক ডা. জুলফিকার রহমান খানের নেতৃত্বে শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ উল হক, অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলু ও অন্যান্য চিকিৎসকের সমন্বয়ে ১০ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে বিনামূল্যে কেবিন বরাদ্দ ও কিছু পরীক্ষা-নিরীক্ষার বন্দোবস্ত করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। শমরীতান পার্সের নার্স যুক্তরাষ্ট্রের নাগরিক জেসিকা লুইস, দোভাষী সুকর্ণ ঘোষ ও শিশুটির পিতা মো. কুতুব সব সময় জোহারের সঙ্গে হাসপাতালেই ছিলেন।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।