মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

ঢাকা ডেন্টাল কলেজ হবে ‘ঢাকা ডেন্টাল বিশ্ববিদ্যালয়’

Platformপ্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৯:১৮ · ১ মিনিটে পড়ুন
ঢাকা ডেন্টাল কলেজ হবে ‘ঢাকা ডেন্টাল বিশ্ববিদ্যালয়’
লেখার আকার

ডেন্টাল সোসাইটির চিকিৎসা শাস্ত্রে গবেষণা ও অধিক জ্ঞান বিস্তারের লক্ষ্যে ঢাকা ডেন্টাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সব সুযোগ সুবিধা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালে মুক্তিযুদ্ধে শহীদ এই কলেজের শিক্ষক ও ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।
ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব তাদের গ্রহণ করতে হবে।

তিনি বলেন, জনগণের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও এই খাতে গবেষণার সুযোগ সম্প্রসারিত করতে চারটি মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ডা. হুমায়ুন কবির বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মো. আফসারুল কাদের, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু।

ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, বিভিন্ন সূত্র ও গবেষণায় মহান মুক্তিযুদ্ধে ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের দুজন শিক্ষক ও একজন ছাত্রের শাহাদতবরণ করার তথ্য পাওয়া যায়। তাদের স্মরণে আজ স্মৃতিফলক উন্মোচন করা হলো।

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার
ওয়াসিফ হোসেন
নপ্রামেক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।