বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকায় কোয়াকের দ্বারা ভুল দন্তচিকিৎসায় রোগীর মৃত্যু; আটক দুই

প্ল্যাটফর্ম নিউজ, ১৯শে মার্চ, ২০২১, শুক্রবার

রাজধানীতে দিন দিন বেড়ে চলেছে ডিগ্রীবিহীন স্বঘোষিত চিকিৎসকদের দৌরাত্ম্য। ফলশ্রুতিতে এসব এমবিবিএস/ বিডিএস ডিগ্রীবিহীন কোয়াকদের চিকিৎসক ভেবে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছেন সাধারণ রোগী। সম্প্রতি তেমনই এক মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন ঢাকার দোহারে জয়পাড়া উপজেলার কার্তিকপুর গ্রামের নাসিমা বেগম(৫০)।

গতকাল ১৮ মার্চ, বৃহস্পতিবার বিকেলে ঢাকার দোহারে জয়পাড়া উপজেলা মার্কেটের ২য় তলায় অবস্থিত সবুজ ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। উক্ত উপজেলার কার্তিকপুর গ্রামের বাসিন্দা শেখ ইয়াছিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম(৫০) “সবুজ ডেন্টাল কেয়ার” এ চিকিৎসা নিতে এলে টেকনিশিয়ান শেখর রায় তাকে ইঞ্জেকশন দেবার পর তিনি প্রাণ হারান বলে অভিযোগ নিহতের পরিবারের।

এ বিষয়ে নাসিমা বেগমের পুত্রবধূ সুমি আক্তার জানান, “আমার শ্বাশুড়িকে দাঁতের ব্যথার চিকিৎসার জন্য সবুজ ডেন্টাল কেয়ারে আনছিলাম। দাঁত দেখে শেখর মিয়া( টেকনিশিয়ান) জানায়, “দাঁতে কোনো সমস্যা নাই, তবে দাঁতে ক্যাপ বসাতে হবে।” আমিও তার কথায় রাজী হয়ে ক্যাপ বসানোর জন্য টাকার চুক্তি শেষ করে বাসায় ফোনে যোগাযোগের জন্য চেম্বারের বাইরে আসি৷ কথা শেষে চেম্বারে এসে দেখি শেখর মিয়া আমার শ্বাশুড়িকে দাঁতে ইঞ্জেকশন দেয়।এরপরই আমার শ্বাশুড়ির অস্থিরতা বেড়ে যায় সাথে শ্বাসকষ্টও। শেখর রায়ের পরামর্শে আলো-বাতাসের জন্য যখন চেম্বারের বাইরে নিয়ে আসি, তখনই নাক মুখ দিয়ে ফেনা বের হয়। তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার শ্বাশুড়িকে মৃত ঘোষণা করে।”

মূলত, জেসোকেইন হলো এক ধরনের অবশকারী দ্রব্য যা মেডিকেলীয় ভাষায় লোকাল এনেস্থেশিয়া নামে পরিচিত। যে কোনো জটিল দন্ত চিকিৎসা বা অস্ত্রোপচার ব্যথাহীনভাবে সম্পন্ন করতে রোগীকে একটি নির্ধারিত ডোজে চিকিৎসক এটি ইনজেকশন আকারে দিয়ে থাকেন। তবে ইনজেকশন প্রদানকারীর এ সংক্রান্ত সঠিক জ্ঞানের অভাব এবং মাত্রাতিরিক্ত পরিমাণে এর প্রয়োগ রোগীর জন্য তৈরী করতে পারে নানান ধরনের জটিল শারীরিক পরিস্থিতি এমনকি মৃত্যু। যা ঘটেছে টেকনিশিয়ান শেখর রায়ের অপচিকিৎসার শিকার নাসিমা বেগমের বেলায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আমিন জানান, “জেসোকাইন ইঞ্জেকশন দেওয়ার পূর্বে ৩টা টেস্ট করিয়ে নিতে হয়।” কিন্তু কোনো রকম টেস্ট ছাড়াই জেসোকাইন ইঞ্জেকশন পুশ করার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন তিনি। তিনি আরো জানান, “শেখর রায় যেহেতু বিএমডিসি অনুমোদিত ডেন্টাল সার্জন নয়, সেহেতু রোগীকে চিকিৎসা করার অনুমতি তার নেই।”

নিহতের পরিবার দোহার থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সবুজ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী সবুজ হোসেন(৩২) এবং টেকনিশিয়ান শেখর রায়(৩২) কে গ্রেপ্তার করে। পুলিশ কর্মকর্তা জানায়, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল হাসান শাওন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।