মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ডিমেনশিয়া নির্ণয় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২:২২ · ২ মিনিটে পড়ুন
ডিমেনশিয়া নির্ণয় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
লেখার আকার

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

ডিমেনশিয়া রোগীর সংখ্যা প্রতিনিয়ত আনুপাতিক হারে বাড়ছে। সেই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন চিকিৎসাপদ্ধতি এবং বিভিন্ন গবেষণা। এবার স্কটল্যান্ডের গবেষকেরা তৈরি করেছেন একটি বিশেষভাবে তৈরিকৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুল।

যার সাহায্যে চোখ পরীক্ষা করেই শনাক্ত করা যাবে ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ। চোখের রেটিনার ছবির মাধ্যমে মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। একইসাথে এসব ছবি বিশ্লেষণ করে এআই সফটওয়্যারের মাধ্যমে বিজ্ঞানীরা রোগের লক্ষণ আগেই শনাক্ত করতে পারবেন।

গবেষণাটির জন্য স্কটল্যান্ডে প্রায় এক মিলিয়ন (১০লক্ষ) চোখের স্ক্যান সংগ্রহ করেছিলেন গবেষকেরা। এটি বিশ্বের সবচেয়ে বড় চোখের তথ্যভান্ডার হিসেবে পরিচিতি পেয়েছে। এসব তথ্যকে কাজে লাগিয়ে এআই প্রযুক্তির সাহায্যে একটি অ্যালগরিদম তৈরি করা হয়েছে। সেটি চোখের রক্তনালিগুলোর অবস্থা মূল্যায়ন করতে পারে।

স্কটিশ এ গবেষণা দল আশা করছে, ২০২৬ সালের মধ্যে এই প্রযুক্তি স্কটল্যান্ডের অপটিশিয়ানদের কাছে আরও বিস্তৃতভাবে চালু হবে। এর মাধ্যমে ডিমেনশিয়ার মতো গুরুতর রোগগুলো আরও দ্রুত এবং আগাম শনাক্ত করা সম্ভব হবে। এতে রোগীদের জীবনযাত্রা সম্পর্কে আগেই সচেতন হওয়া সম্ভব হবে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অপথালমোলজি বিভাগের অধ্যাপক বালজিয়ান ধিলন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, ‘চোখ থেকে আমরা অনেক ধরনের তথ্য পেতে পারি, যা আগে জানা ছিল না। রেটিনায় মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য থাকে। চোখের একটি সাধারণ ছবি দিয়েই আমরা ভবিষ্যতে মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেটি বলতে পারব।’

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আরেক বিশেষজ্ঞ ইয়ন ক্যামেরন বলেন, ‘চোখ একটি বিশেষ অঙ্গ। এর মাধ্যমে শুধু শরীরের অন্যান্য অংশ; যেমন হার্ট, রক্তচাপ, ডায়াবেটিস ও মস্তিষ্কের সমস্যার লক্ষণ বোঝা যায়। চোখের মাধ্যমে আমাদের সার্বিক স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়।’

ডিমেনশিয়ায় আক্রান্ত হলে মানুষের মস্তিষ্কের কোষগুলোর সঠিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। ফলে স্মৃতি, চিন্তা এবং ভাষার সমস্যা হয়। এই রোগের কোনো নিরাময় পদ্ধতি নেই। তবে দ্রুততম সময়ে শনাক্ত করতে পারলে চিকিৎসা শুরু করা সম্ভব। পাশাপাশি রোগীর পরিবারও এ বিষয়ে আগাম প্রস্তুতি নিতে পারে।

উল্লেখ্য, ডিমেনশিয়া মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ। এ রোগে মানুষের বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্বের ধরন পরিবর্তন হয়ে যায়। সাধারণত ৬৫ বছর বয়সের পর ডিমেনশিয়া সমস্যাটি শুরু হয়।

অনেক ধরনের ডিমেনশিয়া রয়েছে, যার মধ্যে আলঝেইমার্স ডিজিজ সবচেয়ে বেশি হয়ে থাকে। মস্তিষ্কের যে স্নায়ুকোষগুলো আছে তার মধ্যে এক ধরনের প্রোটিন জমা হয়, এক ধরনের অনাকাঙ্ক্ষিত বস্তু প্লাক বসে। ফলে মানুষের ভেতরে চিন্তার ক্ষমতা, আচরণ, ব্যক্তিত্ব এবং ভুলে যাওয়ার লক্ষণ দেখা যায়।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।