বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্য বার্তাঃ মগজের রক্ষণ ব্যবস্থা

প্ল্যাটফর্ম নিউজ, ২ জুন, ২০২০, মঙ্গলবার
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

মগজের নিজস্ব ইমিউন ব্যবস্থা নিজের কোষের গুরুতর ক্ষতি করতে পারে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেহের প্রতিরোধ ব্যবস্থা থেকে ব্লাড -ব্রেইন প্রতিবন্ধক এর মাধ্যমে পৃথক হয়ে আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিজস্ব ইমিউন ব্যবস্থা ‘নিউরো ইমিউন সিস্টেম’ যেকোন সংক্রমণ আর ফরেইন কোষ থেকে মগজকে রক্ষা করে। মগজের ইমিউন কোষ মাইক্রোগ্লিয়ার আছে নানা কাজ। মৃত বা আহত মগজ কোষ থেকে মুক্ত হওয়ার জন্য নিউরনদের সাহায্য করে। পরিস্থিতি সাপেক্ষে দৈহিক অবয়ব আর আচরণ বদলানোর ক্ষমতা আছে এদের, এতে নানারকম ভূমিকাও রাখতে পারে। সংক্রামক বস্তু বা আঘাতে এরা সাড়া দেয় এবং সক্রিয় হয়ে উঠে। সক্রিয় হলে এদের হয় পুনঃজনন, এরপর চলে যায় অকুস্থলে। সাড়া দেওয়ার পর মাইক্রোগ্লিয়া নিঃসরণ করে সাইটোকিন আর কেমোকিনস।

তবে স্নায়ু অবক্ষয়ী রোগে মাইক্রোগ্লিয়ার রয়েছে ক্ষতিকর ভূমিকা, যেমন আলজাইমার রোগ আর পারকিন্সন রোগ। গ্লিয়া নামে নন নিউরনাল কোষের অংশ হল মাইক্রোগ্লিয়া। গ্লিয়া কোষগুলো মগজের নিউরন রক্ষা করে বলে জানা। এরা অনন্য এই কারনে যে অন্যান্য মগজ কোষের থেকে এদের উৎস ভিন্ন। মগজ কোষ উদ্ভুত হয় নিউরাল স্টেম কোষ থেকে। মাইক্রোগ্লিয়া উদ্ভুত হয় ডিম্বথলি (yolk sac) থেকে, এরপর বিকশিত হওয়ার সময় আগেভাগে এসে উপস্থিত হয় মগজে।

প্রদাহ হলে মাইক্রোগ্লিয়ার কর্ম বদলে যায়। মগজ রক্ষার জন্য আগ্রাসী রূপে আবির্ভূত হয়। প্রুনিং বা কাটছাঁট করার মাধ্যমে মাইক্রোগ্লিয়া নিউরনের মধ্যে যে সংযোগ গুলো এদের ছিন্ন করতে থাকে। এদের গ্রাস করে ফেলে। এই কাটছাঁটের সময় দূর্বল নিউরন কাটা পড়ে, থেকে যায় শক্তিশালী গুলো। মাইক্রোগ্লিয়ার পৃষ্ঠদেশে আছে বিশেষ রিসেপ্টর। অন্যান্য কোষ থেকে আসা যন্ত্রণার সঙ্কেত এরা চিহ্নিত করে। এই সঙ্কেতের আকর্ষণে মাইক্রোগ্লিয়া ছুটে যায় সমস্যা স্থলে। প্রদাহের কারনে মগজের ভারসাম্য নষ্ট হলে জীবিত নিউরনে যন্ত্রণা হয়। এই সংকেত পেয়ে মাইক্রোগ্লিয়া এদের জীবন্ত অবস্থায় গ্রাস করে। মগজের সংযোগ আর কাজ কর্মে হয় দারুণ ক্ষতি। অনেক সময় মাইক্রোগ্লিয়া ভয়ানক আগ্রাসী হয়ে উঠে, যা নিয়ন্ত্রণ করা অসাধ্য হয়ে যায়। এরা তখন মগজের চারপাশের কোষদের ধ্বংস করতে থাকে, হয়ে উঠে ভয়ংকর।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।