মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
news

ডা. এম আর খান শিশু হাসপাতালে অধ্যাপক ও অনারারি মেডিকেল অফিসারকে মারধর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ৯:৪৯ · ১ মিনিটে পড়ুন
ডা. এম আর খান শিশু হাসপাতালে অধ্যাপক ও অনারারি মেডিকেল অফিসারকে মারধর
লেখার আকার

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাজধানীর ডা. এম আর খান শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের একজন অধ্যাপক ও অনারারি মেডিকেল অফিসার মারধর ও লাঞ্চনার শিকার হয়েছেন।

জানা যায়, ডা. এম আর খান শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পেডিয়াট্রিক আইসিইউতে এক ডেঙ্গু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। রোগীর মৃত্যুর পর রোগীর স্বজন ও তাদের ভাড়া করা কিছু বখাটে লোকজন একজন অধ্যাপক ও কর্তব্যরত অনারারি মেডিকেল অফিসারকে মারধর করে।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আজ সকাল ০৯৫৩ ঘটিকাতে ০৯৫৫ ঘটিকা পর্যন্ত ২০-২৫ জনের দল দুই চিকিৎসককে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। পরবর্তীতে হাসপাতালের কয়েকজন চিকিৎসকদের সরিয়ে নেন।

এ বিষয়ে জানতে ডা. এম আর খান শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে প্ল্যাটফর্মকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু হামলার শিকার চিকিৎসকদের নাম উল্লেখ করেননি। এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি-না জিগ্যেস করা হলে প্রতিবেদকের ফোন কেটে দেয়া হয়। পরবর্তীতে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি কর্তৃপক্ষ।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।