মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ডাউন সিন্ড্রোমকে হারিয়ে এক অসামান্য জয় লাভের গল্প

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ৭:১৮ · ২ মিনিটে পড়ুন
ডাউন সিন্ড্রোমকে হারিয়ে এক অসামান্য জয় লাভের গল্প
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ই নভেম্বর, শুক্রবার, ২০২০

 

Down Syndrome

“ডাউন সিন্ড্রোম” একটি জিনগত রোগ যেখানে কোনো ব্যক্তির শরীরের ২১নং ক্রোমোসোমের অন্যান্যদের মত ২টি কপি না থেকে ৩টি কপি থাকে। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের মানসিক বৃদ্ধি খুবই ধীর গতিতে হয়। যেখানে আর পাঁচটা বাচ্চা হাঁটাচলা করতে, কথা বলতে শিখে যায়, সেখানে “ডাউন সিন্ড্রোমে” আক্রান্ত বাচ্চাদের কথা বলতে, অন্যের কথা বুঝতে, হাঁটাচলা করা শিখতে বেশ  সময় লাগে।

মানসিক বিকাশজনিত সমস্যার কারণে স্পেশাল স্কুলে ভর্তি হতে হয় তাদের। যেখানে বিভিন্ন থেরাপি ও চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ না হলেও কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে “ডাউন সিন্ড্রোমে” আক্রান্ত বাচ্চারা। এমনিভাবেই “ডাউন সিন্ড্রোমকে” হারিয়ে এক অসামান্য জয় লাভের নজির স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের মেয়ে “চেলসি ওয়ার্নার”।

চেলসি ওয়ার্নার, বয়স ছাব্বিশ বছর। যখন চেলসি ওয়ার্নারের বয়স সাত, তখনও সে ঠিক করে হাঁটতে শেখেনি। কিন্তু “ডাউন সিন্ড্রোমে” আক্রান্ত সেই চেলসি ওয়ার্নার এখন ইন্টারন্যাশনাল মডেল এবং “স্পেশাল অলিম্পিকস ন্যাশনাল জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে” অংশগ্রহণকারী একাধিকবার হওয়া চ্যাম্পিয়ন । চেলসির যখন আট বছর বয়স, তখন থেকে তাকে বিভিন্ন ধরনের খেলার সাথে যুক্ত করে তাঁর বাবা-মা।  সাঁতার, ফুটবল, জিমন্যাস্টিক ইত্যাদি শিখতে গেলেও চেলসি ওয়ার্নারের একমাত্র জিমন্যাস্টিসকটাই রপ্ত হয় সব খেলার মধ্যে।

ডাউন সিন্ড্রোমের কারণে আর পাঁচটা বাচ্চার মতো খুব দ্রুত সবকিছু শিখে ফেলতে না পারার কারণে বছরের পর বছর প্রশিক্ষণ নিতে হয় তাঁকে।

২০১২ সালে চেলসি ওয়ার্নার অংশগ্রহণ করেন “স্পেশাল অলিম্পিকস ন্যাশনাল জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে”। সেখানে চেলসি জিমন্যাস্টিক চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত হন এবং তারপর থেকে তিনবার এই “স্পেশাল অলিম্পিকস ন্যাশনাল জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে” অংশগ্রহণ করেন ও পুরস্কৃত হন।

চেলসির এই সাফল্যের পিছনে অন্যতম কারণ হলো তাঁর  বাবা মা সবসময় তাঁকে সমর্থন দিয়েছেন। তাই চেলসি ওয়ার্নার দেখিয়ে দিয়েছেন, শুধুমাত্র ইচ্ছাশক্তি ও‌ পারিবারিক সমর্থনের জোরে যেকোনো শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকেই কাটানো যায়।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।