মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ · ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

টোটাল শাটডাউনই একমাত্র উপায়: ডা. মো. রাজিবুল বারি

Platformপ্রকাশ: ১৭ মার্চ ২০২০, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
টোটাল শাটডাউনই একমাত্র উপায়: ডা. মো. রাজিবুল বারি
লেখার আকার

১৭ মার্চ ২০২০:
সহকারী অধ্যাপক ডা. মো. রাজিবুল বারি
পিএইচডি গবেষক, টোকিও ইউনিভার্সিটি
সাবেক বিভাগীয় প্রধান, রেডিওলজি, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল

এবার বাংলাদেশের ভেতরে অবস্থানকারীদের দেশপ্রেম দেখানোর পালা।

প্রবাসীদের অনেক কথা শুনিয়েছেন। শুধু ফ্লাইট বন্ধ করে করোনা ঠেকানোর দিন শেষ। জীবাণু এখন ঢুকে পড়েছে। আক্রান্ত সব দেশ খেয়াল করেন। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, এশিয়া। কেউ ফ্লাইট বন্ধ করে ছড়ানো ঠেকাতে পারেনি। পুরো আমেরিকায় State of Emergency ঘোষণা, স্কুল বন্ধ, আর ইউরোপের সব ফ্লাইট বন্ধ করেও পারেনি। অন্যরাও পারছেনা। শুধু গতকাল ১ দিনেই আমেরিকায় রোগী বেড়েছে ৭৩৭ জন। করোনা একবার ঢুকে পড়লে আর এসবে কাজ হয় না, হচ্ছে না, হবে না। হাত ধোয়া আর মাস্কের গল্পও শেষ। যেসব দেশ সফল হয়েছে তাদের একমাত্র রাস্তা ছিলো Total Shutdown। হ্যা, শুধু এটাই। সরকার যাই বলুক না কেন, সকল প্রতিষ্ঠান (অর্থাৎ যেখানে বহু লোকের আনাগোনা), পাবলিক বাহন, বাজার, সিনেমা হল থেকে মসজিদের জামাত – সব বন্ধ করার সময় আসছে। মাত্র ২০ দিনে ইটালি দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। গতকাল ১ দিনেই ইটালিতে মৃত্যু ৩৬৮ জন। কারণ নিশ্চই ফ্লাইট বা মাস্ক বা অপচিকিৎসা নয়। অতএব, আপনি যে প্রতিষ্ঠানেই আনাগোনা করেন না কেন – প্রস্তুত হন। কোয়ারান্টাইন নিয়ে যারা পড়ে আছেন তাদের দৃষ্টি আরও দূরে তাকানোর সময় এসে গেছে। এগুলো আমার ব্যক্তিগত মত নয়। র‍্যাংকিংএ থাকা প্রথম ২০ টা দেশের strategy দেখুন, পড়ুন, গতিপ্রকৃতি লক্ষ্য করুন, আপনিও একমত হবেন।

বিমানবন্দরের আইসবার্গ থেকে বেরিয়ে আসুন। সময় খুব বেশী পাবেন না। রাজনীতিকরাও না।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।