মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জাতীয় স্বাস্থ্য সেবায় সমস্যা ও সমাধান সম্পর্কে সরাসরি মাননীয় মন্ত্রীকে জানান

প্ল্যাটফর্ম ফেসবুক ফোরাম থেকেঃ

নতুন সরকার, নতুন মন্ত্রী, নতুন উদ্যোগ।

নতুন সরকারের মন্ত্রী গন কাজ শুরু করেছেন। তারা কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ দিতে বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছেন। তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রী জাতীয় স্বাস্থ্য সেবার সমস্যা ও সমাধান সম্পর্কে সরাসরি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানানোর জন্য মন্ত্রণালয়ের এবং অধিদপ্তরের ওয়েবসাইটে একটি লিংক চালু করেছেন। যে কেউ এখানে সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান উল্লেখ করে মতামত দিতে পারবেন।

আপনার চোখে জাতীয় স্বাস্থ্যসেবায় কোনো সমস্যা ধরা পড়লে তা সরাসরি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানান। কিভাবে উন্নতি করা যায় তাও বলুন।

মতামতের লিঙ্কঃ http://www.mohfw.gov.bd/index.php?option=com_content&view=article&id=598%3A2019-01-16-05-42-01&catid=48%3Abangla-notice&Itemid=&lang=en

যেহেতু মন্ত্রী মহোদয়ের প্রথম দিকের উদ্যোগ তাই এখন মতামত দিলে তড়িৎ কিছু পদক্ষেপ নেয়ার সম্ভাবনা আছে। একজন একাধিক মতামতও প্রদান করতে পারবেন।

আমি বেশ কিছু মতামত সাবমিট করব। তার মধ্যে একটি হলোঃ

সমস্যাঃ
স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন জুনিয়র কনসালটেন্ট পদটি জাতীয় বেতন স্কেল এর ৬ষ্ঠ গ্রেড এর একটি সিনিয়র স্কেলভুক্ত পদ। যেই পদের জন্য একজন বিসিএস ক্যাডার অফিসারকে সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হয়। তারপর এইপদে পদোন্নতি দেয়া হয়। জাতীয় বেতন স্কেল এর সিনিয়র স্কেল ভুক্ত একটি পদের নামে জুনিয়র শব্দটি যোগ করলে পদের মর্যাদা ক্ষুন্ন হয়। এর ফলে একদিকে জনমনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়, তারা ভাবেন যে তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন নন, যা সরকারের স্বাস্থ্য সেবা প্রদানের প্রচেষ্ঠাকে বাধাগ্রস্থ করে। অন্যদিকে চিকিৎসকের মনে হীনমন্যতা তৈরি হয়।

সম্ভাব্য সমাধানঃ
যেহেতু এই পদের পরবর্তী পদের নাম সিনিয়র কনসালটেন্ট তাই জুনিয়র কনসালটেন্ট পদের নাম থেকে ‘জুনিয়র’ শব্দ বাদ দিয়ে শুধুমাত্র ‘কনসালটেন্ট’ করলে জাতীয় বেতন স্কেল এর সিনিয়র স্কেল পদের সাথে সামঞ্জস্যপূর্ন হয়। সেক্ষেত্রে ধাপগুলো হবে এইরকম consultant> senior consultant> chief consultant
এর ফলে একই সাথে জনমনে আস্থা তৈরি হবে এবং চিকিৎসকগনও নিজেকে সম্মানিত মনে করবেন এবং স্বাস্থা সেবার মান বাড়বে।

আতাউর রহমান মুকুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।