মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা জ্ঞাপন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪ · ২ মিনিটে পড়ুন
জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা জ্ঞাপন
লেখার আকার

সোমবার, ০২ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আগামীকাল ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪’ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত বছরসমূহের ধারাবাহিকতায় ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে দেশের সকল প্রতিবন্ধিতা বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, পরিচর্যাকারী, অটিজম বিষয়ক গবেষক,  চিকিৎসক, থেরাপিস্ট, সহায়ক উপকরণ উদ্ভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা নাগরিকদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়ান স্টপ সার্ভিস থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে সেবাসহ সহায়ক উপকরণও পেয়ে থাকেন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রবণ, বুদ্ধি, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় চালু রয়েছে। এ বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়েছে। বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর জন্য আবাসিক সুবিধা রয়েছে।”

তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের আবাসিক ও প্রশিক্ষণ সুবিধা এবং পুনর্বাসন চিকিৎসা প্রদানের জন্য ঢাকার মিরপুরে একটি মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এ কমপ্লেক্সে এনডিডিসহ বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসাসহ শেল্টার হোমের ব্যবস্থা রয়েছে।”

তিনি আরো বলেন, “প্রতিবন্ধী শিশুর বাবা-মা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। এ থেকে পরিত্রাণের জন্য প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান।”

প্রধান উপদেষ্টা বলেন, “একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।” তিনি ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪’ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।