মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ২ চিকিৎসাবিদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ মে ২০২১, ১২:০২ · ১ মিনিটে পড়ুন
জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ২ চিকিৎসাবিদ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে, ২০২১, বৃহস্পতিবার

সম্প্রতি তিনজন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যাদের মধ্যে রয়েছেন ২ জন চিকিৎসাবিদ। এ বিষয়ে গত বুধবার ৫ মে, ২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী পাঁচ বছরের জন্য তাঁরা এ নিয়োগ পেয়েছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ছবিঃ অধ্যাপক ডা. কে আজাদ এবং অধ্যাপক ডা. মাহমুদ হাসান

নিয়োগপ্রাপ্ত ৩ জাতীয় অধ্যাপক হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুউদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(বারডেম) সভাপতি ডা. কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটি এবং গ্যাস্ট্রোলিভার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। এছাড়াও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিয়োগপ্রাপ্ত জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা, ১৯৮১ অনুযায়ী নিযুক্ত পদের দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

চিকিৎসাবিদ হিসেবে এ বিরল সম্মান অর্জনে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবারের পক্ষ হতে অধ্যাপক ডা. কে আজাদ খান এবং অধ্যাপক ডা. মাহমুদ হাসানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক
মাইশা তাসনিম সুবাহ্

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।