শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জরুরী সহায়তায় বাঁচলো শিশুর প্রাণ, কৃতজ্ঞতা জানালেন চিকিৎসক মা

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ ডিসেম্বর, ২০২০, সোমবার

গত ৭ ডিসেম্বর, সকালে ডা. নাজমুল হাসান সাগর তার বোন ডা. শবনম মোস্তারির বাচ্চা ছেলের জন্য সহায়তা চেয়ে প্ল্যাটফর্মের ফেইসবুক গ্রুপে একটি স্ট্যাটাস পোস্ট করেছিলেন। ছেলেটির অবস্থা গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তবে রোগী কোভিড পজেটিভ হওয়ায় কোনও বেসরকারি হাসপাতাল থেকে এবং কিছু সরকারী হাসপাতাল থেকেও সার্জারির সুবিধা পাওয়া যাচ্ছিল না (কারণ তাদের কোনও কোভিড ডেডিকেটেড ওটি নেই)। মধ্যবর্তী সময়ে ডিএমসির পেডিয়াট্রিক সার্জারি বিভাগ থেকে সহায়তা পাওয়া যায়। তারা একটি কোভিড ডেডিকেটেড ওটি প্রস্তুত করেছিলেন এবং খুব স্বল্প নোটিশের মধ্যেই ল্যাপারোটোমি সার্জারি করেন। পরবর্তীতে পেশেন্টের অবস্থা স্থিতিশীল হয়। ডিএমসির পেডিয়াট্রিক সার্জারি দলের বর্ধিত সমর্থন ও সহায়তার জন্য রোগীর স্বজনরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। প্রফেসর ডা. আশরাফুল হক কাজল, অধ্যাপক ডা. সামিদ, সহযোগী অধ্যাপক ডা. মঈন, সহকারী অধ্যাপক ডা. মাসুদ, ডা. ফরিদ, ডা. মিনার, ডা. ইফতেখার, ডা. ফাতেমা ও আরও অনেকের সদয় সহায়তার জন্য এবং ডিএমসির অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন রোগীর স্বজনরা।

ডা. তাসনুভা বুবলি (রেজিস্ট্রার পেডিয়াট্রিক মেডিসিন ডিএমসি), ডা. কুন্তাল দাস (জেনারেল সার্জারি, মনসুর আলি মেডিকেল) এবং ইব্রাহিম কার্ডিয়াক পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাদের কঠিন সময়ে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন করার জন্য। সম্মানিত প্রধান নির্বাহী অধ্যাপক ডা. মারশীদ, অধ্যাপক ডা. রেজাউল করিম (যদিও তিনি একজন কার্ডিওলজিস্ট তবে রোগীকে তাঁর অধীনে ভর্তি হতে এবং প্রতিটি প্রয়োজনীয় কাজটি করার অনুমতি দিয়েছেন।), ডা. শায়লা, ডা. মাসুমা, ডা. তৈমুর, ডা. মেহতাজ, ডা. সাহনাজ, ডা. সানী, ডা. নওশীন (রেডিওলজি আইসিসিআরআই), অধ্যাপক ডা. শোহিদ (পেডিয়াট্রিক কার্ডিওলজি, আইসিএইচআরআই), অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন (পালমোনোলজি বার্ডেম), অধ্যাপক ডা. আবেদ হোসেন মোল্লা (পেডিয়াট্রিক মেডিসিন বার্ডেম), অধ্যাপক ডা. শাহিন (পেডিয়াট্রিক সার্জারি বার্ডেম) এবং আইসিএইচআরআইয়ের জরুরি মেডিকেল অফিসারদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চেয়েছেন রোগীর মাতা ডা. শবনম মোস্তারি।

সর্বোপরি, সাহায্য করার জন্য প্রফেসর ডা. আরমানে ওয়াদুদ, সহযোগী প্রফেসর ডা. রোকনুজ্জামান সেলিম এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সকলের (সহকর্মী, সিনিয়র ডাক্তার) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই দুঃসময়ে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা ও আন্তরিকভাবে সাহায্য করার জন্য প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।