মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
অতিথি লেখা

ছেলেকে যুদ্ধে পাঠানো এক বাবার গল্প

Sarif Sahriarপ্রকাশ: ৫ জুন ২০২০, ৮:০২ · ২ মিনিটে পড়ুন
ছেলেকে যুদ্ধে পাঠানো এক বাবার গল্প
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৫ জুন, ২০২০

 

মাসুদ রানা

সেশন ২০১৪-২০১৫

এমএইচ শমরিতা মেডিকেল কলেজ

 

ফাইনাল প্রফ পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টের জন্য পথ চেয়ে আছে পাস হবে, নাকি ফেল হবে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আল্লাহর অশেষ রহমতে পাশ হয়ে গেল। আলহামদুলিল্লাহ!

নিজের নামের আগে ডাক্তার যুক্ত হয়ে গেল। এবার তো মহা খুশি। মনের অতি আনন্দে রাতে আর ঘুম আসছে না। মনের ভিতরে বার বার শুধু উঁকি দিয়ে উঠছে, কবে ইন্টার্নি শুরু করবো। রোগী দেখব। আরো কত কি! তা আর লিখে বোঝানো মুশকিল।

ইন্টার্নি শুরু হয়ে যাবে। শুরুর আগে প্রস্তুতির ব্যাপার আছে। নামের আগে ডাক্তার বসানোর ইচ্ছাটা যে আজ পূরণ হয়েছে। ইন্টার্নি শুরু হবে, তারিখ দিবে দিবে, তার কয়েক দিন আগেই করোনার বৈশ্বিক মহামারীর কারণে সব লকডাউন হয়ে গেল।

কিছু দিনের মধ্যেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, এ প্রাণঘাতী ভাইরাসের ভয়ংকর রুপ দিন দিন বেড়েই যাচ্ছে। রেজাল্টের পরে প্রায় আড়াই মাসেরও বেশি কেটে গেল। শোনা যাচ্ছিলো ইন্টার্নী শুরু হবে এই মহামারী মধ্যেই। কিন্তু আসলে মনে হয়নি শুরু হবে। কারণ যে ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে, আর নবীন চিকিৎসক বলে কথা! ভুলবশত আক্রান্ত হবার চান্সটা একটু বেশি থেকেই যায়।

হঠাৎ করে আসলেই ইন্টার্নির জন্য ডাকা হলো।  ডিউটি (রোষ্টার) দিয়ে দিয়েছে। আস্তে আস্তে  ডিউটিতে কয়েকজন করে জয়েন করতে শুরু করেছে।

এরই মধ্যে এক দুঃখের খবর চলে এলো, এক সিনিয়ার আপু করোনায় আক্রান্ত হয়েছেন! কি হবে এখন! সবার চোখে মুখে আতঙ্কে ছাপ। আমার এক কাছের বন্ধু, ওর আবার ইন্টার্ন জীবনের প্রথম ডিউটি পরের দিন রাতে। ওরে ফোন দিয়ে বললাম, এক সিনিয়র আপু করোনায় আক্রান্ত হয়েছেন। আরো সাসপেক্টেড আছে। তার আসার দরকার নেই। বাসায় আছো, বাসাতেই থাকো। ও বললো, একটু আব্বুর সাথে আলাপ করে আমাকে পরে জানাবে।

একটু পরে ফোনে ওপার থেকে বন্ধু বললো, তার আব্বু বলেছেন, “এই  চিকিৎসা পেশায় যখন এসেছো মানুষের সেবা করার জন্য, একটু জীবনের ঝুঁকি তো থাকবেই। তাই বলে সেবা বন্ধ থাকবে, তা তো নয়। তুমি ডিউটি করো, কিন্তু খুব সাবধানে করবে।”

কথাটা শুনে একটু চুপচাপ ছিলাম। কারণ প্রাণঘাতী ভাইরাস যেখানে অনেককেই মৃত্যুর কাছে হার মানিয়েছে, সেখানে এ রকম এক বাবার কথা শুনে বুকটা ভরে গেল। হাজারো সালাম এ রকম বাবাদের প্রতি।

বেঁচে থাকুক এ রকম বাবারা, সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।