মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চোখের চিকিৎসায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ১৭ চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ মে ২০২৫, ৩:৪৫ · ২ মিনিটে পড়ুন
চোখের চিকিৎসায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ১৭ চিকিৎসক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার হাত থেকে খান এ মঞ্জুর পদক গ্রহণ করছেন ডা. যাকিয়া সুলতানা নীলা।
লেখার আকার

বুধবার, ১৪ মে, ২০২৫

চোখের চিকিৎসায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে দুইজন চিকিৎসক পেয়েছেন স্বর্ণপদক, আরও ছয়জন বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছেন সম্মানজনক পদক। একইসঙ্গে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নয়জন বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি (ওএসবি) আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনে এ পদক ও সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পদক তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার হাত থেকে খান এ মঞ্জুর পদক গ্রহণ করছেন ডা. যাকিয়া সুলতানা নীলা।

জানা গেছে, চোখের চিকিৎসায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে সম্মেলনে দুই চিকিৎসককে স্বর্ণপদকসহ মোট আটটি পদক দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন—

১. অধ্যাপক ডা. এম এ হাদী ফকির (অধ্যাপক হাদী আলিম স্মৃতি স্বর্ণপদক)

২. ডা. সৈয়দ মাহবুব উল কাদির (এমএ মতিন স্বর্ণপদক)

অন্যান্য পদকপ্রাপ্তরা হলেন—

১. ডা. যাকিয়া সুলতানা নীলা (খান এ মঞ্জুর পদক)

২. ডা. শাহনাজ বেগম (মোবারক আলী স্মৃতি পদক)

৩. ডা. মোহাম্মদ আমিনুর রহমান (ফজলুল হক স্মৃতি পদক)

৪. ডা. সোমা রানি রায় (অধ্যাপক রবিউল হোসেন কমিউনিটি অফথালমোলজি রিসার্চ অ্যাওয়ার্ড)

৫. মেজর ডা. শাহ মো. রাজিবুল ইসলাম (একিউএসএম হারুন স্মৃতি পদক)

৬. ডা. লুতফুল্লাহিল খবির (ফিরোজা জলিল স্মৃতি পদক)

আজীবন সম্মাননা প্রাপ্ত চক্ষু চিকিৎসকরা হলেন—

১. অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন

২. অধ্যাপক শাহ মো. বুলবুল ইসলাম

৩. অধ্যাপক শেখ এমএ মান্নাফ

৪. অধ্যাপক সৈয়দ মারুফ আলী

৫. অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন

৬. ডা. মো. আব্দুল কুদ্দুস

৭. অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ

৮. অধ্যাপক ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারিক

৯. ডা. মো. খালেকুজ্জামান

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক উপ-কমিটির চেয়ারম্যান ডা. মো. তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওএসবির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন)।

তিন দিনব্যাপী এ সম্মেলনে চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, নতুন গবেষণা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হবে বলে জানান আয়োজকরা।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।