মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠালো চাঁদপুর জেলা পুলিশ

Platformপ্রকাশ: ২১ মে ২০২০, ২:৪১ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠালো চাঁদপুর জেলা পুলিশ
লেখার আকার


প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

বর্তমান করোনা মহামারীতে রাষ্ট্রের সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যখন প্রতিনিয়ত জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন, তখন এই সম্মুখ যোদ্ধাদের মনোবল বাড়াতে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়ালো চাঁদপুর জেলা পুলিশ।

করোনাকালে সেবাদানকারী দুই সম্মুখ যোদ্ধাদের মধ্যে এ রকম সহযোগিতামূলক মনোভাব যেনো এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশ করেছে। পুলিশের কাছ থেকে উপহার সামগ্রী পেয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চাঁদপুর জেলা পুলিশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাস মোকাবিলায় তাঁদের কাজের প্রশংসা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে পুলিশ কর্মকর্তারাও চিকিৎসকদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি যেকোনো প্রয়োজনে ফোন পেয়ে দ্রুত সাড়া দিচ্ছে চাঁদপুর জেলা পুলিশ।

বুধবার বিকেলে চাঁদপুর জেলার ফেসবুক পুলিশ পেইজ
‘ Chandpur District Police ‘ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে একটি পোস্ট দেওয়া হয়, সেখানে লেখা ছিলো,

“তোমাদের সাথে আমরা”

এই করোনা যুদ্ধে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য অফিসে কর্মরত যোদ্ধাদের পাশে থাকতে পেরে চাঁদপুর জেলা পুলিশ গর্বিত।

এই যুদ্ধে তোমাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব আমরা। জেলা পুলিশ, চাঁদপুরের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। “

চাঁদপুর জেলার সিভিল সার্জন জানান, করোনার এই কঠিন সময়ে পুলিশ সুপারের কাছ থেকে এইরকম ঈদ উপহার পেয়ে খুবই আনন্দিত তারা। তাই উনার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হয়ে আরেক সম্মুখ যোদ্ধার পাশে থাকার অঙ্গীকার উনাদের কাজ করায় উৎসাহ জুগিয়েছেন বলে তিনি জানান।

চাঁদপুর জেলায় করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ, মৃত ব্যক্তির দাফন, হোম কোয়ারান্টাইন ও লকডাউন করার ক্ষেত্রে চাঁদপুর স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন প্রতিনিয়ত জীবন বাজি রেখে একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছেন। করোনার ঝুঁকি নিয়ে কাজ করার সময়ে চাঁদপুর জেলায় অসংখ্য পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তবুও এই সম্মুখ যোদ্ধারা হাল না ছেড়ে দিয়ে একে অন্যের সহযোগী হয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক /আশরাফ মাহাদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।