বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“চিকিৎসক সপ্তাহ ২০২১” এর পর্দা উঠছে আজ

প্ল্যাটফর্ম নিউজ, ১ এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার

আমাদের সমাজে, চিকিৎসকরা ঈশ্বরের একটি রূপ হিসেবে বিবেচিত হয় কারণ তারা রোগ নিরাময় করে মানুষকে নবজীবন দান করে। যখন আমরা জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যেতে শুরু করি, তখন আমাদের জয়ী করবার জন্য চিকিৎসকরাই পাশে এসে দাঁড়ান। বাংলাদেশের সকল আন্দোলন যেমন ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যূত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী প্রগতিশীল আন্দোলনে চিকিৎসকদের ভূমিকা ছিল অতুলনীয়। স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে এই দেশের চিকিৎসকরা সবকিছু গুছিয়ে আনা থেকে শুরু করে অনেক কম পরিমাণ রসদ নিয়েও দেশের স্বাস্থ্যখাতকে এক উন্নত অবস্থানে নিয়ে গেছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বর্তমানে মহামারি করোনা ভাইরাসের কারণে সবাই যখন আতঙ্কে জর্জরিত, তখন সমস্ত রোগীর সেবা করতে এগিয়ে এসেছেন এই ডাক্তার, নার্সরাই। নিজেদের জীবনের প্রতি মায়া ত্যাগ করে তাঁরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন। পৃথিবীতে ডাক্তারদের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সবাই অবগত ঠিকই, তবে এই করোনা ভাইরাস মহামারীর সময় তাদের ভূমিকা আবারও প্রমাণ করে দিল যে, তাঁরা ছাড়া সমগ্র মানবজাতি অচল এবং তাঁরা আছেন বলেই আমরা সুস্থভাবে বেঁচে আছি। করোনার আতঙ্কের অভিঘাত সামলে পরিস্থিতি মোকাবিলায় যাঁরা সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর বিনম্র কৃতজ্ঞতা। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অভাব, সীমিত পরীক্ষা ব্যবস্থা, অপর্যাপ্ত চিকিৎসাসামগ্রী সত্ত্বেও বাংলাদেশের চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা পেশাকর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে রােগীদের সুচিকিৎসা নিশ্চিত করেছেন। প্ল্যাটফর্মের তথ্য মতে, এখন পর্যন্ত ১৭৭ জন চিকিৎসক (২৭ মার্চ, ২০২১ পর্যন্ত) এই করোনা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। সামগ্রিকভাবে আমাদের দেশের স্বাস্থ্যখাতে ও করােনা মােকাবেলায় চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। তাই চিকিৎসকদের কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সােসাইটি ও বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের বিভিন্ন পর্যায়ের সমন্বিত সভায় ১ এপ্রিল – ৭ এপ্রিল পর্যন্ত চিকিৎসক সপ্তাহ উৎযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য হলো – স্বাস্থ্যখাতের সকল অংশে চিকিৎসকদের সমান অংশীদারিত্ব নিশ্চিত এক আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শর্ত।

উল্লেখ্য, ১ এপ্রিল চিকিৎসক সমাজের প্রবাদ পুরুষ জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম এর জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশের পােস্টগ্র্যাজুয়েট চিকিৎসা ব্যবস্থার স্থপতি এই কিংবদন্তি চিকিৎসক গােটা জীবন ধরে চিকিৎসা গবেষণা, শিক্ষকতা, নিয়মানুবর্তিতা ও প্রশাসনিক বিচক্ষণতায় এক নজির স্থাপন করে গেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘদিন তৎকালীন আইপিজিএমআর (বর্তমান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এ পরিচালকের দায়িত্ব পালন
করেছেন। ১৯৬০ সালের শেষের দিকে ডা. নুরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পােস্ট গ্র‍্যাজুয়েট মেডিসিন অনুষদ খােলা হয়। ১৯৮২ সালে ঔষধনীতি প্রণয়নের মাধ্যমে তিনি ক্ষতিকর ও অপ্রয়ােজনীয় ঔষধের ব্যবহার বন্ধে কাজ করেছিলেন। চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি স্বর্নপদক (১৯৬৩), স্বাধীনতা পুরস্কার (১৯৯৭), বাংলা একাডেমি পুরস্কার (২০০৩) ইত্যাদি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। চিকিৎসক সপ্তাহের শেষ দিন ৭ এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সারা বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়। এই তাৎপর্যপূর্ণ দিনটি উৎযাপনের মাধ্যমেই চিকিৎসক সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।

চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকদের এই সাফল্য ধরে রাখতে প্রয়ােজন যথার্থ অনুপ্রেরণা। তাই উপরােক্ত দুই সংগঠনই প্রতি বছর চিকিৎসক সপ্তাহে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ “চিকিৎসক পদক’ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের চিকিৎসা খাতের বিভিন্ন অঙ্গনে গুরত্বপূর্ণ অবদান রাখা সকল চিকিৎসক এবং অন্যান্য যাঁরা এই চিকিৎসা খাতে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদেরকে এই চিকিৎসক পদক প্রদান করা হবে।

চিকিৎসক সপ্তাহ -২০২১ এর কর্মসূচিঃ

১ এপ্রিল, ২০২১ খ্রিঃ
★রাত ৯.০০ – ১০.০০ ঘটিকা > চিকিৎসক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান
★রাত ১০.০০-১১.০০ ঘটিকা > সাংস্কৃতিক অনুষ্ঠান।

২ এপ্রিল, ২০২১ খ্রিঃ
★রাত ৮.০০ – ৯.০০ ঘটিকা >আলােচনা সভাঃ মেডিকেল শিক্ষাব্যবস্থা; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।
★রাত ৯.০০ – ১০.০০ ঘটিকা >আলোচনা সভাঃ স্বাস্থ্যব্যবস্থা; দেশ ও বিদেশ।
★রাত ১০.০০ – ১১.০০ ঘটিকা > অটিজম দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের নিয়ে কার্যক্রম।

৩ এপ্রিল, ২০২১ খ্রিঃ
★রাত ৮.০০ – ৯.০০ ঘটিকা > আলােচনা সভাঃ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা: সম্ভাবনা ও শঙ্কা
★রাত ৯.০০ – ১০.০০ ঘটিকা >করােনায় শহীদ চিকিৎসকদের নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন।

৪ এপ্রিল, ২০২১ খ্রিঃ
★সন্ধ্যা ৭.০০ – ৮.০০ ঘটিকা > ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসকদের নিয়ে সােশ্যাল মিডিয়ায় প্রচারণা।
★রাত ৮.০০ – ৯.০০ ঘটিকা > এ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন

৫ এপ্রিল, ২০২১ খ্রিঃ
★সন্ধ্যা ৭.০০-৭.০১মিনিট > মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও করােনা যুদ্ধে শহীদ সকল চিকিৎসকদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন।
★রাত ৮.০০ – ৯.০০ ঘটিকা > আলােচনা সভাঃ মেডিকেল রিসার্চ ও বাংলাদেশের প্রেক্ষাপট।

৬ এপ্রিল, ২০২১ খ্রিঃ
★রাত ৮.০০ – ৯.০০ ঘটিকা > সাংস্কৃতিক অনুষ্ঠান
★রাত ৯.০০ -১০.০০ ঘটিকা >বিভিন্ন চিকিৎসকদের শুভেচ্ছা বক্তব্য প্রদর্শন।

৭ এপ্রিল, ২০২১ খ্রিঃ
★রাত ৯.৩০ – ১০.৩০ ঘটিকা > বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সােসাইটির যৌথ উদ্যোগে
“চিকিৎসক পদক ২০২১” এর বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনােনীত সম্মানিত ব্যক্তিদের নাম ঘােষণা
এবং সমাপনী অনুষ্ঠান।

বিঃদ্রঃ উপরোক্ত সব কর্মসূচি অনলাইনে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল হাসান শাওন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।