সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকের উপর ফের হামলাঃ ঘটনাস্থল ঢাকা শিশু হাসপাতাল

download (2)

গত ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১০টার দিকে বিজয় দিবস উদযাপনের প্রাক্কালে ঢাকা শিশু হাসপাতালে ৩য় তলা কেবিন ব্লকে দায়িত্বপালনরত অবস্থায় অনারারি মেডিকেল অফিসার ডাঃ মাহফুজ,৬নং ওয়ার্ডে ডাঃ হাসান রোগীর আত্মীয়স্বজন কর্তৃক প্রহৃত হয়েছেন ।

কর্তব্যরত চিকিত্‍সক ও সেবিকাদের সাক্ষ্য থেকে জানা যায়, ৩ বছরের একটি শিশু ১৫ তারিখ সকালে হেমাটোলজি বিভাগে ভর্তি হয় । মারাত্মক পর্যায়ের রক্তশূণ্যতা ও জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীকে বিভাগীয় প্রধান দুরারোগ্য লিউকিমিয়া , এক ধরনের ব্লাড ক্যান্সার ,with septicaemia with severe anaemia বলে সন্দেহ করেন । রক্তের হিমোগ্লোবিন পাওয়া গেল ১.৩ গ্রাম/ডে.লি. যা থেকে হার্ট ফেইলিওর হতে পারে । অণুচক্রিকা মাত্র ৯০০০/cmm যা থেকে যেকোন সময় মারাত্মক রক্তক্ষরণ হতে পারে যা নিয়ন্ত্রণ অযোগ্য । যেকোন সময় বাচ্চার মৃত্যু হতে পারে , তবে এখনি রক্ত দিতে পারলে হয়ত আপাতত বেঁচে যেতে পারে । যদিও এই রোগে সংক্রমণে মৃত্যুর হার অনেক । তাই নানারকম আশঙ্কা ব্যক্ত করে অধ্যাপক স্যার রোগীর বাবা মাকে মানসিকভাবে শক্ত থেকে চিকিত্‍সা চালিয়ে যেতে বললেন । সকালেই একবার রক্ত দেয়া সম্ভব হয় । রাতে ২য় দফা রক্ত দেয়ার আগে আগে রোগির অবস্থার হঠাত্‍ অবনতি হয় ।

ডাঃ মাহফুজ সাথে সাথে রোগিকে চেক করেই বুঝে নেন হার্ট ফেইলিওর । শুরু হয়ে যায় কার্ডিয়াক মেসেজ ও ব্যাগ মাস্ক ব্রেদিং । ICU, EMO, REGISTRAR কে জানানো হয় ও ICU তে নেয়ার সিদ্ধান্ত হয় । অথচ হাসপাতালে ICU BED খালি ছিল না । কিছুক্ষণের মধ্যে registrar এসে উপস্থিত হন । কিন্তু ততক্ষণে নিয়ন্ত্রণ অযোগ্য রক্তক্ষরণে বাচ্চার মৃত্যু হয়েছে । সারাদিনে এই রোগির লোকজন কয়েকজন ডাঃ ও নার্সের সাথে দুর্ব্যবহার করেছে । বাচ্চা অসুস্থ , তাই এটুকু আমরা ইচ্ছাবিরুদ্ধভাবে মেনে নিই ।

মৃত্যুর ঘন্টাখানেকের মধ্যে ২০-৩০ জন লোক লাঠিসোটা নিয়ে হাসপাতাল আক্রমণ করে । গার্ডদের মারধর করে হাসপাতালে ঢুকে ডাক্তারদের খুঁজতে থাকে । ডাঃ মাহফুজ ও ডাঃ হাসান (সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিত্‍সক , এই রোগির সাথে কোনভাবেই সংশ্লিষ্ট নন) শারীরিকভাবে আক্রান্ত হন । অন্যরা লুকিয়ে আত্মরক্ষা করেন । হোস্টেলেও হামলা হয় । ৩০০গজ দূরের ফাঁড়ি থেকে পুলিশ আসতে ১ঘন্টা লেগে যায় । ৩জন পুলিশ এসে দেখেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে । তাঁরা ফিরে গিয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে আসেন । ততক্ষণে ২ঘন্টা পেরিয়ে গেছে ।

উল্লেখ্য , রাতে মাত্র ৬জন ডাঃ ৫৫০ শয্যার হাসপাতালের দায়িত্বে থাকেন ।চরম চিকিত্‍সক সংকটে যেকোন সময় পরিস্থিতি খারাপ হতে পারে জানা সত্ত্বেও কর্তৃপক্ষ যথেষ্ট চিকিত্‍সক নিয়োগে কোন পদক্ষেপ নেয়নি । এই অবস্থায় অপরাধীদের শাস্তির দাবিতে ও যথেষ্ট চিকিত্‍সক নিয়োগের দাবিতে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর থেকে হাসপাতালের চিকিত্‍সকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আহ্বান করেছেন । তবে রোগিদের স্বার্থে জরুরি চিকিত্‍সা অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।