মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসকদের বড় পদোন্নতির পাশাপাশি বেতন বাড়ানোর ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ মে ২০২৫, ১:০৯ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের বড় পদোন্নতির পাশাপাশি বেতন বাড়ানোর ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার
Oplus_131072
লেখার আকার

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

চিকিৎসকদের জন্য বহুল প্রত্যাশিত সুখবর দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনা চূড়ান্ত পর্যায়ে, যা শিগগিরই বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

চিকিৎসকদের এই কাঙ্ক্ষিত পদোন্নতি ও বেতন বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য খাতের সামগ্রিক মানোন্নয়ন ঘটবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, এ পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে।

নূরজাহান বেগম বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামোতে পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সেজন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা।

গ্রামীণ স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে। যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

এসময় আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, এটা খুবই দুঃখজনক। রোগীদের জন্য সহজ ও নির্বিচারে সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের পেশাগত আচরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদের আরও দায়িত্ব নিতে হবে। সবার উচিত নিজের জায়গা থেকে এগিয়ে আসা।

নূরজাহান বেগম বলেন, সংস্কার আগে নিজের ভেতর থেকে শুরু করতে হবে, তারপরই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব হবে। না হলে শুধু রাজা বদল হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে থাকবে গবেষণাপত্র উপস্থাপন, চিকিৎসা বিষয়ক প্রযুক্তি ও কৌশল বিনিময় এবং উন্নত চিকিৎসা সেবার আলোচনার নানা সেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন) বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।