মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওয়েব টিমপ্রকাশ: ১৪ মে ২০১৯, ১:০৩ · ২ মিনিটে পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর  ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
লেখার আকার

“চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসসিয়েশনের ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল। সন্ধ্যায় জেলার চাঁপাই ফুড ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ওয়াহিদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ দুররুল হোদা। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ ও স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডাঃ মোঃ সাইফ জামান আনন্দ । আরো উপস্থিত ছিলেন ডাঃ ইমরান জাভেদ ও ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম সুজন। সম্মেলনে বক্তারা উপস্থিত ছাত্রছাত্রীদের সংগঠনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সম্মেলনে ডাঃ গোলাম রাব্বানীকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটি আগ্রহী পদপ্রার্থীদের মধ্য থেকে আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত কমিটি ঘোষণা করবে ।

উল্লেখ্য ঐক্য, মানবতা ও সেবা এই মূলমন্ত্রকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের নিয়ে ২৪ এপ্রিল ২০১৭ প্রতিষ্ঠা লাভ করে এই সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।