মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চমেক হাসপাতালে স্বতন্ত্র শিশু কিডনি ওয়ার্ড চালু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ মে ২০২৫, ২:১৩ · ২ মিনিটে পড়ুন
চমেক হাসপাতালে স্বতন্ত্র শিশু কিডনি ওয়ার্ড চালু
লেখার আকার

শনিবার, ২৪ মে, ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশু স্বাস্থ্যসেবায় চালু হলো স্বতন্ত্র শিশু কিডনি ওয়ার্ড। এতে দীর্ঘ এক দশকের বেশি সময় পর শিশু কিডনি রোগে আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দেবে সরকারি হাসপাতালটি। শনিবার (২৪ মে) হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত নতুন এই ওয়ার্ড আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ ডিসেম্বর চমেক হাসপাতালে শিশু কিডনি রোগীদের জন্য চালু করা হয়েছিল মাত্র ১১ শয্যার একটি ওয়ার্ড। তখন সেটি ছিল শিশু স্বাস্থ্য বিভাগের ৮ নম্বর ওয়ার্ডের ভেতরেই। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় চার বছর পর শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়। তবে আলাদা ওয়ার্ডের অভাবে রোগীদের সেবা দিতে হতো অন্যান্য রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে। এতে শিশু রোগীদের ঝুঁকি ও ভোগান্তি বাড়ে। চাহিদার কথা মাথায় রেখে এবং শিশু রোগীদের সুরক্ষিত পরিবেশে আলাদা চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক মাস আগেই প্রস্তুত করে নতুন এই ওয়ার্ড।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় তিন মাস আগে নতুন ওয়ার্ডটির অবকাঠামো প্রস্তুত করা হয়। হাসপাতালের দ্বিতীয় তলার পশ্চিম পাশে শিশু স্বাস্থ্য বিভাগের বহির্বিভাগের লাগোয়া এই ওয়ার্ডে থাকছে উন্নত চিকিৎসা সুবিধা। রয়েছে শিশুদের জন্য ডায়ালাইসিস সুবিধাও।

চমেক হাসপাতালের শিশু কিডনি রোগ বিভাগের চিকিৎসক ডা. মারুফ উল কাদের প্ল্যাটফর্মকে বলেন, এতদিন শিশু কিডনি রোগীদের আমরা শিশু ওয়ার্ডের ভেতরেই সীমিত পরিসরে চিকিৎসা দিতাম। এখন আলাদা ওয়ার্ড হওয়ায় শিশুদের সুরক্ষিত পরিবেশ ও উন্নত চিকিৎসা দেওয়া অনেক সহজ হবে। কর্তৃপক্ষের এই উদ্যোগ চট্টগ্রামবাসীর জন্য বড় সুখবর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বতন্ত্র এই শিশু কিডনি ওয়ার্ড চালু হওয়ায় রোগীদের চিকিৎসা নিতে আর মূল ওয়ার্ডের ভিড়ে থাকতে হবে না। শিশুরা এবার থেকে নিরিবিলি, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা নিতে পারবে। এই উদ্যোগে আশার আলো দেখছেন রোগীর স্বজনরা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।