শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চমেকে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২০, সোমবার

লেখাঃ ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী
সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী

দেশের প্রাচীনতম বৃহত্তম মেডিকেল শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র হল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। এই কলেজের মাস্টারপ্ল্যানকে অবজ্ঞা করে কলেজ ভবনের একাংশ ভেঙে ক্যান্সার হাসপাতাল করার উদ্যোগের কথা জানতে পেরে কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অন্যদের মত আমিও মর্মাহত, বিস্মিত।

মূলতঃ মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণের প্রয়োজনে ১৯৫৯ সালে সীমিত আকারে হাসপাতালটি চালু করা হয়। যেহেতু মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার সুবিধার্থে হাসপাতাল; তাই একজন শিক্ষার্থীর জন্য ন্যূনতম ১০ জন রোগী-এই আনুপাতিক হারে ৫০ জনের জন্য পাঁচশ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়। আলোচ্য মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য জমির বরাদ্দ পাওয়া যায় একশ একর। কিন্তু বিভিন্ন সময় অবৈধ দখলের কারণে দফায় দফায় সংকোচনের পর চমেকের জমির পরিমাণ এখন ৬০ একরে এসে দাাঁড়িয়েছে।
জমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সমন্বিত ব্যবস্থাপনাও এখন অনেকটা নড়বড়ে হয়ে গেছে।

আমাদের নীতি নির্ধারকদের একটি বিষয় মাথায় রাখতে হবে, চট্টগ্রাম মেডিকেল কলেজ কোন সাধারণ হাসপাতাল নয়। এটি একটি বিশেষায়িত টিচিং হাসপাতাল। এখানে ছাত্ররা রোগীর চিকিৎসায় বাস্তব প্রশিক্ষণ নিতে পারেন, জ্ঞান-দক্ষতা-আচরণ শেখার সুযোগ পান, গবেষণা ও থিসিস রচনার পাশাপাশি চিকিৎসা সেবাও প্রদান করা হয়। মোটকথা গবেষণা আর চিকিৎসাজ্ঞান অর্জন করার মাধ্যমে তৈরি হয়ে থাকেন একজন সফল চিকিৎসক ও বিজ্ঞানী।

অথচ এখন দেখা যাচ্ছে, মেডিকেল কলেজ হাসপাতালের লক্ষ্য-উদ্দেশ্য এবং এর দায়িত্ব সুচারুরূপে পালনের পরিবর্তে অতিরিক্ত চাপ নিয়ে চমেকে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে।

চট্টগ্রামবাসীর জন্য নিশ্চয়ই সুখবর, প্রধানমন্ত্রী চট্টগ্রামে একটি ক্যান্সার হাসপাতাল করার জন্য শুধু অনুমতিই দেননি এটার জন্য বরাদ্দও দিয়েছেন। কিন্তু সংশ্লিষ্টরা সেই হাসপাতাল কোথায় করলে ভাল হয়, সেই প্রস্তাবনায় উপযুক্ত বিকল্প না খুঁজে চমেকের মধ্যেই হাসপাতালটি প্রতিষ্ঠার সরল পথ খুঁজে নিয়েছেন। এটা যে কত বড় অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত, সেটা এলাকার সামগ্রিক বাস্তবতা অনুধাবনকারী মাত্রই বুঝতে পারার কথা।

হাসপাতালটি চমেক ক্যাম্পাসে হলে সবচেয়ে বড় আঘাত আসবে এই প্রতিষ্ঠানের মেডিকেল শিক্ষায়। হাসপাতালের কার্যক্রমের ভারে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। যে ক্ষতি কোনোভাবে পূরণ হবার নয়। তার উপর পরিবেশগত ঝুঁকি অর্থাৎ ক্যান্সার চিকিৎসার অন্যতম উপাদান তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, ক্রমবর্ধমান চট্টগ্রাম নগরীতে তীব্র যানজট, স্বাস্থ্যগত সমস্যাসহ বহুমুখী সমস্যা তৈরি করবে নির্মিতব্য ক্যান্সার হাসপাতালটি।

অনেক আবেগ, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষার্থী, শিক্ষকের অতীত ও বর্তমানের আত্মা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার হবে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কর্ম। হাসপাতাল-সেবা এখানে মুখ্য হয়ে গেলে প্রতিষ্ঠানটির গড়ার উদ্দেশ্য ব্যর্থ হবে। পরিণতি হবে ভয়াবহ।

আমরা মনে করি, চট্টগ্রামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কিন্তু এর প্রকৃত সুফল পেতে হলে ক্যান্সার হাসপাতালের জন্য খোলামেলা ও লোকালয় থেকে দূরে একটি স্থান নির্বাচন করতে হবে। উপযুক্ত স্থানের অভাবে সরকারের এমন মহতী উদ্যোগ যাতে ভেস্তে না যায়, সেজন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের হস্তক্ষেপ জরুরি। বিশেষজ্ঞ মতামত নিয়ে স্থান নির্বাচন করে হাসপাতালটি নির্মাণ করা হলে চট্টগ্রামবাসী উপকৃত হবে। চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতাকে অসম্মান করার পরিণাম শুভ হতে পারে না।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।