রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে, দিনব্যাপী পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসি’র উদ্যোগে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন “প্ল্যাটফর্ম” এর সার্বিক সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর,শনিবার,২০১৮ সারাদেশের প্রায় ৪৫ টা মেডিকেল ও ডেন্টাল কলেজে এক যোগে পালিত হয় ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’২০১৮ ।

এরই ধারাবাহিকতায় জলাতঙ্ক রোগ নিয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য গ্রিন লাইফ মেডিকেল কলেজে “জলাতঙ্কঃ অপরকে জানান, জীবন বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে “বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮” পালন করা হয়।

উক্ত কর্মসূচীর মধ্যে দিনের প্রথমভাগে সকাল ৯:৩০ মিনিটে মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি র‍্যালি বের হয়।

র‍্যালি উদ্বোধন করেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ- এর সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক ডা. এম এ আজহার স্যার।

সাথে আরো ছিলেন অধ্যাপক ডা.শামসুদ্দিন আহমেদ স্যার,ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা.নুরুল ইসলাম স্যার,কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন আহমেদ স্যার,মাইক্রোবায়োলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.এম এম মনজুর হাসান স্যার,স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা,সিডিসির কর্মকতা ডা.নাইমুল হাসান সহ গ্রিন লাইফ মেডিকেল কলেজের আরো অনেক শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ।

র‍্যালিটি গ্রিনরোডের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়৷

প্রোগ্রামের ২য় অংশে সকাল ১০-১২ ঘটিকা পর্যন্ত কলেজের লেকচার গ্যালারীতে জলাতঙ্ক সচেতনতা ও প্রতিরোধবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে সেমিনারের মূল বিষয়গুলো তুলে ধরা হয়।
এরপর কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও প্ল্যাটফর্ম প্রতিনিধি সুমিত সাহা প্ল্যাটফর্মকে সবার সামনে তার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে।

এরপরে কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ উদ্দিন আহেমদ স্যার সূচনা বক্তব্য প্রদান করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসির কর্মকতা ডা.নাইমুল হাসান জলাতঙ্ক সচেতনতা বিষয়ক প্রেজেন্টেশন এরপর সবার সামনে তুলে ধরেন।

এরপরে গ্রিন লাইফ মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক ডা. এম এ আজহার স্যার তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং জলাতঙ্ক সচেতনতা কার্যক্রমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার পরিচালক অধ্যাপক ডা.সানিয়া তাহমিনা ম্যাডামের ভূয়সী প্রশংসা করেন।

এরপরে মাইক্রোবায়োলজি বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম মনজুর হাসান স্যার তাঁর বক্তব্য চমৎকার ভাবে তুলে ধরেন।

সেমিনারের শেষাংশে অধ্যাপক আশরাফ উদ্দিন আহমেদ স্যার সেমিনার সমাপনী বক্তব্য প্রদান করেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে টিম প্ল্যাটফর্মের এই প্রোগ্রাম দেশের ৪৫ টি মেডিকেল ও ডেন্টাল কলেজে পরিচালনা করার ভূয়সী প্রশংসা করেন এবং এরকম প্রোগ্রাম আরো করার আহবান জানিয়ে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনার পর্ব শেষ করেন।

প্রোগ্রামের শেষ পর্বে সাধারণ মানুষের মাঝে সচেতনতার লক্ষ্যে বিকাল ৫-৮ টা মেডিকেল কলেজের আউটডোরে সচেতনতামূলক কাউন্সিলিং ও সিগনেচার ক্যাম্পেইন পরিচালিত হয়। এই প্রোগ্রাম প্রায় ৩৫০ জন মানুষকে কাউন্সিলিং করা হয় ও ২০০ জন মানুষকে সিগনেচার ক্যাম্পেইনের আওতাভুক্ত করা হয়।
এই পর্ব পরিচালনার জন্য গ্রিন লাইফ মেডিকেল কলেজ, প্ল্যাটফর্ম ইউনিট, ফারিজ শেখ এর নেতৃত্বে অংশ নেয়।

পরিশেষে ফারিজ শেখ সবাইকে সারাদিনের প্রোগ্রাম নিয়ে ধন্যবাদ জানিয়ে পুরো কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন।

ফিচার রাইটার
ফারিজ শেখ
সাধারণ সম্পাদক, প্ল্যাটফর্ম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।