বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গোপালগঞ্জে হাসপাতালে রুমে আটকে চিকিৎসককে বেধড়ক মারধর

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কক্ষে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হাসপাতালের চিকিৎসক অনুপম বাড়ৈ মারধরের শিকার হয়েছেন।

বেধড়ক মারধরের শিকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক অনুপম বাড়ৈ

জানা গেছে, হামলাকারী ব্যক্তির নাম সোহেল হাওলাদার (২৫), সে কোটালীপাড়া পৌর শহরের ফেরধরা গ্রামের আজিজ হাওলাদারের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিনকার মতো ডা. অনুপম বাড়ৈ রোগী দেখছিলেন। কক্ষে থাকা রোগীরা বের হয়ে গেলে সোহেল তালুকদার দরজার সিটকিনি বন্ধ করে দেয় এবং তার হাতে থাকা একটি স্টেইনলেস স্টিলের পাইপ দিয়ে ডা. অনুপমকে বেধড়ক পেটাতে থাকে। পরে তার চিৎকার শুনে হাসপাতালের কর্মচারীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

‘স্টেইনলেস স্টিলের পাইপ নিয়ে একজন ব্যক্তি হাসপাতালে প্রবেশ করছে কিন্তু হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিস্ক্রিয় ছিল কী-না?’ – প্ল্যাটফর্মের এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে হাসপাতালের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেন। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়।

প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা যায়, গত বৃহস্পতিবার তার সন্তানসম্ভবা স্ত্রী ছাদিয়া খানমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভর্তির পরে সেখানে কোনো চিকিৎসক ছিল না। এতে ডেলিভারি করাতে দেরি হয়। তার স্ত্রী ছাদিয়া খানম মৃত বাচ্চা প্রসব করেন। এ কারণে তিনি ক্ষিপ্ত ছিলেন।

চিকিৎসক অনুপম বাড়ৈ জানান, “আমি কাজ করছিলাম। হঠাৎ একজন অপরিচিত লোক এসে দরজা বন্ধ করে আমাকে মারধর শুরু করেন। আমার চিৎকার শুনে হাসপাতালের কর্মীরা দরজা ভেঙে আমাকে উদ্ধার করেন।

শুনেছি, সোহেল হাওলাদার কয়েক দিন আগে তার গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার স্ত্রীর আলট্রাসনোগ্রাম রিপোর্টে দেখা গেছে, হাসপাতালে আনার চার দিন আগে তার বাচ্চা গর্ভেই মারা গেছে। এই রোগীকে আমি চিনি না। তাকে আমি চিকিৎসাও দেইনি।”

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোহেল হাওলাদারের স্ত্রী ছাদিয়া খানম বলেন, “আমি সন্তান প্রসব করতে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে কোনো ডাক্তার পাইনি। ডাক্তার আসতে দেরি করায় আমার বাচ্চা মারা গেছে। এ কারণে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে মারধর করে থাকতে পারে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস বলেন, “একজন লোক এসে জরুরি বিভাগের চিকিৎসক অনুপম বাড়ৈকে মারধর করেছে। মারধরের পরে কোটালীপাড়া থানা থেকে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। আমরা তার বিরুদ্ধে মামলা করব।”

কোটালীপাড়া থানার সূত্রে জানা গেছে, সোহেল হালদারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।