মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গত ২ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের প্রেস বিজ্ঞপ্তি

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ৯ই সেপ্টেম্বর, বুধবার

গত ২রা সেপ্টেম্বর, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৪৬নং ওয়ার্ডে ডাক্তার ও রোগীর স্বজনের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে গণমাধ্যমে অনেক তথ্য পরিবেশিত হয়েছে যা প্রকৃত ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। তাঁরা ঘটনা বর্ণনা করে লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। রামেক ইচিপ সভাপতি ডা. মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মনন কান্তি দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের ভাষ্যমতে বীর মুক্তিযাদ্ধা জনাব ইসহাক আলীকে কেন্দ্র করে ডাক্তার কর্তৃক যেসব অবমাননাকর প্রতিবেদন প্রচার হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে উক্ত দিনের ঘটনা বর্ণনা করে তাঁরা জানাচ্ছেন, “২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা-পত্নী পারুল বেগম মুমূর্ষু ও অচেতন অবস্থায় সকাল ৭.১০ ঘটিকায় জরুরি বিভাগে আসেন। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাঁকে মেডিসিন বিভাগের ৪৬নং ওয়ার্ডে পাঠিয়ে দিলে সেখানে তাঁরা পৌঁছান ৭.৪৫ মিনিটে। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘স্ট্রোক’ নির্ণয় করার পর পরই ৮টার মধ্যে তাঁর চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন। নার্সরা সঙ্গে সঙ্গেই তার ঔষধপত্র ও বেড নিশ্চিত করেন। পরবর্তীতে সকাল ৮.৩০ মিনিটে নাইট শিফট শেষ হওয়ার পর মর্নিং শিফটের কর্তব্যরত চিকিৎসক তাঁর দায়িত্ব গ্রহণ করেন।

পারুল বেগমের পাশের বেডেই চিকিৎসারত ছিলেন জরুরি ভিত্তিতে অক্সিজেন নেওয়া মেডিসেন ইউনিট-৫ এর একজন GBS এর রোগী। সেই রোগীকে মেডিসিন ইউনিট-৫ এর মর্নিং শিফটের ডাক্তার চিকিৎসা দিতে গেলে পারুল বেগমের অবস্থা উন্নতি না হওয়ায় তাঁর ছেলে রাকিবুল ইসলাম সেই ডাক্তারের উপর চড়াও হন যিনি পারুল বেগমের চিকিৎসার দায়িত্বে ছিলেন না। চিকিৎসায় কোন অবহেলা না থাকা সত্ত্বেও রাকিবুল ইসলাম এক পর্যায়ে ডাক্তার ও নার্সদের অকথ্য ভাষায় গালমন্দ করেন। তাকে শান্ত করতে মেডিসিন ইউনিট-৫ এর চিকিৎসক বিনয়ের সাথে অনুরোধ করেন। সেই অনুরোধ উপেক্ষা করে রাকিবুল ইসলাম ও তার সহযোগী মুস্তাফিজ চিকিৎসককে ধাক্কা দেন। এই নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়। তখন পাশের ওয়ার্ড থেকে মেডিসিন বিভাগের ইউনিট-৫ এর আরেকজন ডাক্তার সেখানে উপস্থিত হয়ে তাদের থামানোর চেষ্টা করে কিন্তু উভয় চিকিৎসকই তাদের হাতে অপদস্ত হয়। তখনই ওয়ার্ডে অবস্থানরত আনসার সদস্য ও অন্যান্য রোগীর স্বজনরা ডাক্তারদের সেই পরিস্থিতি থেকে সরিয়ে নার্সদের রুমে নিয়ে বসান। উল্লেখ্য, মুক্তিযাদ্ধা ইসহাক আলী সম্বন্ধে কোনো প্রকার কটূক্তিমূলক কথা চিকিৎসক কর্তৃক বলা হয় নি, গায়ে হাত তোলা তো দূরের কথা।

এমন পরিস্থিতির পর পরই ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয়, মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপ-পরিচালক, সহকারী পরিচালক, ইউনিট প্রধানগণ, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং অন্যান্য ইন্টার্ন চিকিৎসকগণ। কর্মস্থলের চিকিৎসকগণ এবং নার্সদের মারধর ও মানহানী নিয়ে পরিচালক মহোদয়ের কাছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ বিচারের দাবি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুলকে পুলিশের হাতে তুলে দেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সাংবাদিক বিভিন্ন গনমাধ্যমে নানা রকম বানোয়াট ও মিথ্যে তথ্য প্রচার করে ডাক্তারদের মনঃক্ষুণ্ন করেছে।

পরবর্তীতে ৭ই সেপ্টেম্বর সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউজে জেলা প্রশাসক জনাব আব্দুল জলিলের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয় এবং উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়ে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব জামিলুর রহমান, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমান, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুল মান্নান, গেরিলা কমান্ডার শফিকুর রহমান রাজা, কবিকুঞ্জের সভাপতি, অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, মুস্তাফিজুর রহমান খান আলম, রবিউল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখসহ প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, চিকিৎসক ও নার্সগণ।”

পরিশেষে, বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানানো হয়েছে যে, উভয় পক্ষের কাছ থেকে সঠিক তথ্য যাচাই-বাছাই করে যেন সংবাদ পরিবেশন করা হয়।

অনুলিখন – নুসরাত ইমরোজ হৃদিতা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।