মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল তৈরিতে তহবিল সংগ্রহ শুরু

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ৩:১৫ · ১ মিনিটে পড়ুন
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল তৈরিতে তহবিল সংগ্রহ শুরু
লেখার আকার

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নের গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র সম্প্রসারণে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ শীর্ষক এ ক্যান্সার হাসপাতাল নির্মাণ হলে ডা. জাফরুল্লাহ অসমাপ্ত স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ষষ্ঠতলার গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে তহবিল সংগ্রহ শুরু উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মার্চ ফর মাদার মোর্চার প্রধান সমন্বয়কারী ক্যান্সার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন- জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, ইপিআই কর্মসূচির সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. তাজুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আরবান হেলথ প্রজেক্টের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম মজুমদার, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন মোছাররত সৌরভসহ অনেকে।

আলোচনা সভা শেষে ঢাকা থেকে গাজীপুর অভিমুখে প্রতীকী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।

প্ল্যাটফর্ম/

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।