বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্যান্সারের কথন: “ভিটেটা যদি বাঁচানো যেত”

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর, ২০২০, শনিবার

ডা. নূর ইসরাত
ICU MO, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল
Resident, Medical oncology, NICRH

ছবির হেডিং দেখে মনটা ভরে গেল। ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে রংপুর ক্যান্সার হাসপাতাল।

ভাল লাগাটা যে একজন ভবিষ্যৎ ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে তা তো বটেই। এর চেয়ে বেশি এ কারণে যে হয়ত উত্তরবঙ্গের কিছু দরিদ্র ক্যান্সার রোগীর ভিটেটা বেঁচে যাবে।

এরকম একটা অনুভূতি আসার পেছনের গল্পগুলো অনেক বড়। ২০১৬ সাল থেকে যখন পরিবারের একজন ক্যান্সার চিকিৎসার সাথে যুক্ত হয়েছিল তখনের। গল্পগুলো শুনেছি দূর থেকে।
এরপর নিজে ২০১৮ তে ক্যান্সারের একটা ব্রাঞ্চে কাজ শুরু করলাম। দূর থেকে শোনা গল্প গুলো শুনি একদম কাছ থেকে। ১ দিন, ২ দিন করে এভাবে ৩ মাস। সবার গল্পের সারমর্ম একটাই। ছলছল চোখে বলছে, “ম্যাডাম প্রায় সব শেষ। ভিটেটা শুধু আছে।”

মেডিকেল অনকোলজিতে আমার ৩ মাসের ব্লক শেষের পর মেডিসিনের অন্যান্য ব্লক গুলোতে ঢাকার বাকি তিনটা জাতীয় ইন্সটিটিউট ও BSMMU তে কাজ করেছি। সেখানেও এরকম অনেক গল্প। হয়ত কোনটার মাত্রা কম, কোনটার বেশি।

এভাবে ৭ টা ব্লক করার পর ডিপার্টমেন্টের কাজ ছাড়া NICRH যাওয়া হত না। সে গল্পগুলো শোনা হত না কাছ থেকে। এরপর বিসিএসে পোস্টিং হয় পাশের দেশ ভারতের বর্ডার ঘেষা জেলা পঞ্চগড়।
কিছুটা কষ্ট হলেও জীবনের এ বৈচিত্র্যগুলো থেকে উপলব্ধি করেছি অনেক। জীবন থেকে নেয়ার মত শিখেছি একদম আনাড়ি হয়ে।

মার্চ থেকে করোনা আসার পর সব বর্ডার বন্ধ হল আস্তে আস্তে। বর্ডার পেরিয়ে পাশের দেশের বর্ডার ঘেষা জেলায় অটোতে করে হাসপাতালে যাওয়া রোগী গুলো যেন নিজেদের মাঝ নদীতে বৈঠাহীন মাঝির মত মনে করতে লাগল।
কোথায় যাবে? কিভাবে যাবে?
কারন ক্যান্সার রোগের লক্ষ্মণ আর যন্ত্রণা তো বোঝে না পৃথিবীতে করোনা নামক এক অনুজীব এসে সব কিছু স্থবির করে দিয়েছে।

আবার তাদের তো সেই টাকাও নেই যে মাইক্রো ভাড়া করে রংপুর মেডিকেল বা ১২ ঘন্টা জার্নি করে ২২ হাজার টাকা ভাড়া দিয়ে ঢাকা আসবে।

তাই তাদের শেষ আশ্রয়স্থল হয়েছিল সেই পাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কেউ আসছে কমে যাওয়া হিমোগ্লোবিন বাড়ানোর জন্য রক্ত দিতে। কেউবা অসহ্য হাড় মেটাস্টাসিস এর ব্যাথা সইতে না পেরে।
কিন্তু ক্যান্সার চিকিৎসার ব্যবস্থাপত্র বা পাশের দেশের ছোট ছোট হরফে টাইপ করা কাগজ গুলো দেখলেই ইমার্জেন্সি স্টাফরা বলে, “হবে না এখানে।”
উপজেলা লেভেলে ক্যান্সার চিকিৎসাপত্রে হাত না দেওয়া হয়তো স্বাভাবিক।

স্টাফরা আগেই বলে দিচ্ছে রংপুর যান নয়ত ঢাকা যান। তখন রোগীর লোকের সেই একই কথা, “সব শেষ ভাড়া নাই। একটু ব্যথা কমানোর ঔষধ দেয়া যায় না? নাভিতে এই ইনজেকশনটা দেয়া যায় না?”
স্টাফগুলো বলছে, “এখানে ক্যান্সার চিকিৎসা হবে কেমনে?”

সব গুলো কথোপকথন শুনছি আমি ভেতরের রুম থেকে। ওয়ার্ডবয়কে বললাম, “রোগীকে ডাকেন। কাগজ আনেন।”

NICRH এ কাজ করায় কিছুটা তো ধারণা আছে। দেখলাম কেমোর কোন এক সাইকেল শেষ হয়েছে। এরপর নাভির গোড়ায় একটা স্টিমোলেটিং ফেক্টর দেয়ার জন্য তারা এসেছে। কথিত সে হাসপাতাল থেকে বলে দিয়েছে তোমার পাশের হাসপাতালে গেলেই দিয়ে দিবে।
কিন্তু ইমার্জেন্সি স্টাফরা এ ঔষধ দেখে কেমো ভেবে আমাকে না জানিয়েই রোগীকে বিদায় দিচ্ছে।

তারপর রোগীকে সেই চামড়ার নিচে দেয়ার ইনজেকশন দিয়ে দিলাম। রোগীর অবস্থা বললাম লোকের কাছে আলাদা করে যে শেষ অবস্থার দিকে।

তারা অনেক কৃতজ্ঞতা দেখাল।
যাওয়ার সময় আমাকে ৫০ টাকা দেওয়ার জন্য রোগীর কিষাণী বউকে বলছে। সে চোখ মুছতে মুছতে শাড়ির আঁচল থেকে ৫০ টাকা বের করে দিয়ে ভারী কন্ঠে বলছে, “ম্যাডাম সব শেষ পাশের দেশে গিয়ে। এখন ভিটেটা আছে শুধু।”

ততক্ষণে আমার চোখের সামনে ঝাপসা লাগায় তাড়াতাড়ি নিজেকে সংযত করে বল্লাম, “৫০ টাকা লাগে না এ হাসপাতালে। আপনি ৩ টাকা দিয়ে টিকেট কাটেন। আমি ঔষধ লিখে দিচ্ছি।”

করোনা কালে আমার ডিউটিকালীন প্রতিটি ইমার্জেন্সিতে আমি এরকম শুধু ভিটে আছে সব শেষ হওয়ার ২/১টি গল্পের সাক্ষী হয়েছি। জানিনা বাকিদের কেমন ছিল।

মনটা খুব খারাপ হতো রোগী গুলো চলে গেলে।
তাদের ক্যান্সার এজন্য যতটা না খারাপ লাগত এর চেয়ে বেশি লাগত তাদের সব হারানোর গল্প শুনে।

উত্তরবঙ্গে ক্যান্সার হাসপাতাল হওয়া দরকার খুব দ্রুত। নয়তো কৃষিপ্রধান এ এলাকার হাজার হাজার কৃষকের ভিটে বিক্রির টাকাটা চলে যাবে বর্ডারের ঐ পাড়ে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।