শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়ানোর প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ক্যান্সার ওষুধের দাম কমিয়ে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধের দাম বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৫ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এ-সংক্রান্ত চিঠি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহার বেগম। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ক্যান্সার ওষুধ ও ওষুধের কাঁচামালের ওপর আরোপিত অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) এবং অ্যাডভান্স ট্যাক্স (এটি) কমিয়ে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধে এআইটি ও এটি আরোপ করলে সরকারের রাজস্ব বাড়বে ৩৪০ থেকে ৩৫০ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে দেওয়া ওই চিঠিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম উল্লেখ করেন, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দেশের দরিদ্র মানুষ ক্যান্সার আক্রান্ত হলে এই ব্যয় করতে গিয়ে নিজে ও পরিবার নিঃস্ব হয়ে যায়।

চিঠিতে বলা হয়, ক্যান্সার চিকিৎসায় সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাটির মতো বিভিন্ন পদ্ধতির সমন্বয়ের প্রয়োজন। বর্তমানে দেশে কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় অ্যান্টি-ক্যান্সার জাতীয় ওষুধের উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টি হলেও এর ব্যবহৃত শতভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। অ্যান্টি ক্যান্সার জাতীয় ওষুধ আমদানি করতে কাঁচামালের ওপর আরোপিত কর উৎপাদনকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানকে বহন করতে হয়। ফলে ওষুধের দাম বাড়ে এবং এই অতিরিক্ত করের বোঝা দেশের দরিদ্র মানুষকেই বহন করতে হয়। ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরিতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে কাস্টমস শুল্ক ও মূল্য সংযোজন কর অব্যাহতি রয়েছে। কিন্তু ফিনিসড ওষুধ ও কাঁচামাল আমদানি পর্যায়ে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) এবং অ্যাডভান্স ট্যাক্স (এটি) বাবদ ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ কর ধার্য আছে। এআইটি ও এটি প্রত্যাহার হলে এসব ওষুদের দাম কমবে। ক্যান্সার রোগীদের কল্যাণে এই ১০ শতাংশ কর প্রত্যাহার করা হলে বছরে ৪০ থেকে ৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। অন্যদিকে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় অপ্রয়োজনীয় বা তুলনামূলক কম প্রয়োজনীয় ওষুধ আমদানি, উৎপাদন, বিপণন ও গ্রহণে নিরুৎসাহিত করতে হবে। এ জাতীয় ওষুধের বাজার ৩৫০০ কোটি টাকার বেশি। মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধের কাঁচামাল আমদানি পর্যায়ে এআইটি এবং এটি যথাক্রমে পাঁচ শতাংশ নতুনভাবে প্রয়োগ করলে মোট ১০ শতাংশ কর বাড়বে। এতে ৩৪০ থেকে ৩৫০ কোটি টাকার রাজস্ব আদায় হবে।

মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধ অপ্রয়োজনীয় বা তুলনামূলক কম প্রয়োজনীয় কি না, জানতে চাইলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, এগুলো অপ্রয়োজনীয় ওষুধ নয়। বয়স্ক রোগীদের বহুমাতৃক ভিটামিন ও মিনারেল ঘাটতি দেখা দেয়। এ ছাড়া কিডনি রোগী এবং ডায়াবেটিস রোগীদেরও বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল ঘাটতি তৈরি হয়। তখন এসব রোগীকে সুস্থ রাখতে পরীক্ষা করে ঘাটতি পূরণে ভিটামিন ও মিনারেল জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া হাসপাতালে ভর্তি অনেক রোগীর শারীরিক দুর্বলতা কাটাতে, শিশুদের অপুষ্টিজনিত সমস্যা দূর করতে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধ দেওয়া হয়। এমনকি দেশের নারীদের একটি বড় অংশ ঘরে থাকার কারণে ভিটামিন ডি-এর অভাবে ভোগেন। তাদের এই জাতীয় ওষুধ প্রয়োজন হয়।

১৫ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার লেখা এই চিঠির পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল হাসানের সই করা ওই চিঠিতে বলা হয়, পত্রটি পর্যালোচনায় দেখা গেছে, বর্ণিত বিষয়টি আয়কর নীতিমালা শাখা ও মূসক নীতি শাখা সংশ্লিষ্ট। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই পরামর্শ বাস্তবায়ন হচ্ছে কি না, জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

তবে বিষয়টিকে অমানবিক ও অগ্রহণযোগ্য ভাবছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সব ওষুধই প্রয়োজনীয়। তাই একটির দাম কমিয়ে আরেকটির দাম বাড়ানোর প্রস্তাব যুক্তিসংগত নয়। রাজস্ব আদায়ের বহু খাত রয়েছে। জীবন বাঁচানোর পণ্য ওষুধর ওপর কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ অমানবিক এবং অগ্রহণযোগ্য। তা ছাড়া দেশে ক্যান্সার রোগীর তুলনায় অপুষ্টিজনিত রোগীর সংখ্যা অনেক বেশি।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।