মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কোলোরেক্টাল হেপাটোবিলিয়ারি এন্ডোক্রাইন সার্জারি সহ কিছু নতুন বিভাগ চালু হচ্ছে রামেকে

ওয়েব টিমপ্রকাশ: ৪ জানুয়ারি ২০১৯, ১২:৪৬ · ১ মিনিটে পড়ুন
কোলোরেক্টাল হেপাটোবিলিয়ারি এন্ডোক্রাইন সার্জারি সহ কিছু নতুন বিভাগ চালু হচ্ছে রামেকে
লেখার আকার

কলোরেক্টাল সার্জারিসহ পাঁচটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক)। বিভাগগুলোতে একজন করে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। ফলে ঐতিহ্যবাহী এ মেডিকেল কলেজে শিক্ষা বিস্তারে নতুন দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মঞ্জুরিপত্র অনুযায়ী নতুন অন্য চারটি বিভাগ হলো- ক্যাজুয়ালটি, অ্যান্ডোক্রাইন সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি বিভাগ।

মঞ্জুরিপত্র অনুযায়ী দেশের ১৪টি বিদ্যমান ও নতুন মেডিকেল কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩১টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজেরও নতুন পাঁচটি বিভাগে ১০টি পদ রয়েছে। আর নিয়োগকৃতদের অবশ্যই বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত হতে হবে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী সাংবাদিকদের বলেন, পাঁচটি বিভাগ সংযুক্তির ফলে প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে নতুন দুয়ার উন্মোচিত হলো। পাঁচটি বিভাগের অনুমোদন মিলেছে। দ্রুত এ বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, ১৯৫৮ সালের ১ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়।

বতর্মানে ১৮টি অনুষদের মাধ্যমে রামেকে স্নাতক পর্যায়ে এমবিবিএস, বিডিএস। স্নাতকোত্তর পর্যায়ে এমএস, এমফিল, এমডি, এমপিএইচ ও ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। স্নাতক পর্যায়ে আসন সংখ্যা ২০০।

এছাড়া সাকর্ভুক্ত দেশগুলোর ছাত্র-ছাত্রীদের জন্যও কিছু আসন বরাদ্দ রয়েছে।

খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।