মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্ল্যাটফর্ম

‘কোভিড-১৯ মোকাবেলায় চিকিৎসকদের মানসিক অবস্থা’: আইসিডিডিআরবি এবং প্ল্যাটফর্মের সম্মিলিত রিসার্চ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জুলাই ২০২০, ৯:১৩ · ২ মিনিটে পড়ুন
‘কোভিড-১৯ মোকাবেলায় চিকিৎসকদের মানসিক অবস্থা’: আইসিডিডিআরবি এবং প্ল্যাটফর্মের সম্মিলিত রিসার্চ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১শে জুলাই, ২০২০, মঙ্গলবার

করোনাকালীন মহামারীর সংকটময় সময়ে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে আইসিডিডিআরবি এবং প্ল্যাটফর্ম একত্রে ‘কোভিড-১৯ মোকাবেলায় চিকিৎসকদের মানসিক অবস্থা’ বিষয়ক একটি সমন্বিত রিসার্চ পরিচালনা করতে যাচ্ছে। 

প্রতিদিনই বেড়ে চলেছে দেশে কোভিড-১৯ এ নতুন আক্রান্তের সংখ্যা। আমাদের দেশের প্রেক্ষিতে করোনার এই ঊর্ধ্বমূখী সূচক অনেক বেশি আতঙ্কজনক। নাজুক স্বাস্থ্যব্যবস্থা, স্বাস্থ্য খাতে অপ্রতুল বাজেট, পিপিই সংকট, মানহীন পিপিই, পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাব, সামগ্রিক অব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিতে যেয়ে একদিকে চিকিৎসকেরা যেমন আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি বাড়ছে মানসিক চাপ। এখন পর্যন্ত করোনা যুদ্ধে ৮০ জনেরও বেশি চিকিৎসক শহীদ হয়েছেন। সবকিছু মিলিয়ে একপ্রকার ঢাল তলোয়ার বিহীন অবস্থায় ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করে যাওয়া এই চিকিৎসকরা যেন প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছেন বিষন্নতার অতল গহ্বরে।

এমতাবস্থায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে আইসিডিডিআরবি এবং প্ল্যাটফর্ম একত্রে ‘কোভিড-১৯ মোকাবেলায় চিকিৎসকদের মানসিক অবস্থা’ বিষয়ক একটি সমন্বিত গবেষণা পরিচালনা করতে যাচ্ছে। স্ট্রেসফুল পরিস্থিতিতে  চিকিৎসকদের মানসিক অবস্থা তুলে ধরা হবে এই রিসার্চের মাধ্যমে এবং সেই অনুযায়ী গাইডলাইন ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্যই এই যৌথ কার্যক্রম।

এই রিসার্চ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য চিকিৎসকদের নিচের লিংকে যেয়ে গুগল ফর্মটি পূরণ করতে হবে। মাত্র ১০ মিনিট লাগবে এই ফর্ম পূরণ করতে। এই ফর্মে দেয়া আগ্রহীদের ইমেইল এড্রেসে আরেকটি গুগল ফর্ম পাঠানো হবে যা পরবর্তীতে পূরণ করে জমা দিতে হবে। উল্লেখ্য, জমা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে অংশগ্রহণকারীদের মোবাইল নাম্বারে ৩.৫ জিবি ইন্টারনেট প্যাকেজ পাঠিয়ে দেয়া হবে।

গুগল ফর্ম-

https://forms.gle/cBKGz5iSZNd3mSay7

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

হাসপাতালে ঢুকে দুই চিকিৎসককে মারধর: ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ মানবাধিকার কমিশনের

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ গত বুধবার (০২ অক্টোবর) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দুই চিকিৎসক ও এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে (প্রস্তাবিতঃ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) মারধর করে ২০-২৫ জনের একটি দল। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের লঙ্ঘন উল্লেখ করে স্বপ্রণোদিত…

৮ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

শেবাচিমে চিকিৎসককে হামলা ও প্রাণনাশের হুমকি

শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ আজ ২৮ সেপ্টেম্বর, শনিবার শেবাচিম (শের-ই-বাংলা মেডিকেল কলেজ) হাসপাতালে চিকিৎসকদের উপর ন্যাক্কারজনক হামলা ও প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল ইন্টার্ন চিকিৎসক ৪ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে ৪ দফা দাবি মেনে নেয়ার…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।