মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ এ বাংলাদেশী চিকিৎসক জগতের আরো এক উজ্জ্বল নক্ষত্রের পতন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুলাই ২০২০, ৪:০০ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এ বাংলাদেশী চিকিৎসক জগতের আরো এক উজ্জ্বল নক্ষত্রের পতন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই, ২০২০, রবিবার

আজ ৫ই জুলাই, ২০২০ ইং তারিখ রবিবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশের আরো একজন প্রথিতযশা চিকিৎসক শামিল হলেন মৃত্যুর মিছিলে। তিনি আর কেউ নন, ফার্মাকোলজি বিভাগের দেশ বরেণ্য অধ্যাপক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরূল আনোয়ার। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আজ দুপুর ১২ .৩০ ঘটিকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্র অধ্যাপক ডা. এ কে এম নুরূল আনোয়ার তাঁর জীবদ্দশায় দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছেন নিষ্ঠার সাথে। দেশের ফার্মাকলোজি বিভাগের কিংবদন্তী এই অধ্যাপকের মৃত্যুতে চিকিৎসক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী ৭০তম শহীদ চিকিৎসক তিনি।

প্ল্যাটফর্ম পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।


খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।