বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড ১৯: অসচেতনতা ও বাঙ্গালী সত্ত্বা

প্লাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:
অদৃশ্য এক শত্রুর সাথে লড়াই, যার সাথে লড়াই করার মত সামর্থ আমাদের নেই জানি! তাও কেন এত অসচেতনতা??
সব উত্তর খুঁজবো তার আগে একটু অতীতের সোনালি পাতা গুলো একটু চোখ বুলিয়ে নিই।
আমরা বাঙ্গালীরা কি ছিলাম?কতটুকু সজাগ ছিলাম? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি নীল চাষী বিদ্রোহ,নুরুলদীনের সংগ্রাম, তিতুমীর এরা তো আমাদেরেই ইতিহাস। আমরাই তো ভাষার জন্যে নিজেদের রক্ত রাজপথে রঞ্জিত করেছি। স্বাধীনতার জন্যে পাকিস্তানের সাথে লড়েছি! সূর্যসেন,প্রীতিলতা,ক্ষুধিরামদের উত্তরসূরী তো আমরাই?
কিন্তু তারপর? তারপরে আজকে ২০২০ সালে এসে করোনা যুদ্ধে আমরা কেন পিছিয়ে? উপমহাদেশ থেকে ব্রিটিশদের হটাতে আমরাই তো অগ্রগামী ছিলাম। তাহলে আজ কেন পিছিয়ে?
গ্রামের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে নি, বাজারে ভীর,চা স্টলে ভীর, জানাজায় লোক জমায়েত হচ্ছি, খেলাকে নিয়ে দুইগ্রাম মারামারি,সারাবছর যারা মসজিদে যায় নি তারাও মসজিদে নামায সীমিত করায় মিছিল করেছি।
তাহলে সমস্যাটা কোথায় ধর্মান্ধতা নাকি অশিক্ষা! না এই দুই এর মাঝেও আরেক কারন মানুষের মাঝে এখনো পাত্তাই পাবে না করোনা এমন একটা ভাব!.
সবচেয়ে মূল কারনটি যদি হয় ধর্মকে সঠিক ভাবে না জানা পাশাপাশি ভাইরাসকে সঠিক ভাবে না জানা। খুব ভাইরাল হওয়া কয়েকটা ভিডিও ক্লিপ এর জন্যে অনেকাংশে দায়ী।
“চক্ষু থাকিতে অন্ধ যাহারা আলোকের দুনিয়ায়,
সিন্ধু সেচিয়া গরল পায় তারা অমৃত নাহি পায়।”
আজ কোথায় ইতালির মাআমুন মারুফ? শীতের রাত আসলে আবার নেমে আসবেন? আপনাদের উচিত ধর্মের অপব্যাখা দেওয়া বন্ধ করা। এদেশের মানুষকে প্রথমেই বুঝানো হল,করোনা হচ্ছে অপকর্মের ফল, আপনারা পরহেজগার আপনাদের কিছু হবে না, যা হবে অন্য ধর্মতাবলম্বীদের হবে যারা মুসলিমদের উপর অত্যাচার করে যাচ্ছে। এসব চিন্তা সমাজের রন্ধ্রেরন্ধ্রে ঢুকে গেছে। প্রয়োজনে মহামারীর ইতিহাস খুলে দেখুন হযরত ওমর ফারুক (রাঃ) এর শাসনামলেও সিরিয়া-প্যালেস্টাইনে প্লেগ রোগ দেখা দিয়েছিল। তখন তিনি রাসুলুল্লাহ (সাঃ) এর হাদিস খুজেছিলেন। তাঁদের ঈমান আর আমাদের ঈমান? আমাদের সমাজের পরহেজগারি হচ্ছে অন্যের দোষ খুঁজে বের করে নিজেকে পরহেজগার দাবি করা। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা হাদিসে কি আছে খুজে দেখেছে কিন্তু তাদের সংখ্যা নেহাত কমেই। স্বপ্নের ব্যাখারআগে হাদিসগুলা প্রচার করলে আজকে গ্রামগুলাকে বাচানো যেত।
প্রতিনিয়ত মোবাইলে কাউকে কল দিতে গেলেই সচেতন হতে বলতেছে,টিভিতে প্রতিনিয়ত দেশ বিদেশের খবর আসছে। তবুও আমাদের মাঝে ভয় কেন আসতেছে না? কেন ঘরে থাকতে পারতেছে না মানুষ গুলো? প্রথমত, যুবকরা এই রোগে মরে না! অথচ মৃত্যু আসলে কেউ কোনোদিন ঠেকাতে পারে নি,সবাই জানি। তাই তারা ঘরে থাকবে না। কিন্তু আক্রান্তের বেশির ভাগই ২১ থেকে ৩০ বছরের। দ্বিতীয়ত, গরমের দেশে নাকি ভাইরাস বাঁচে না, এই ভুলটা প্রচারের জন্যেও কি তারা এতটা বেখেয়ালিপনা দেখাচ্ছে? প্রথম চল্লিশদিনে আক্রান্তের সংখ্যা আর মৃতের সংখ্যা অন্যান্য দেশের সাথে তুলনা করে ঘরে থাকুন। আজকের পরিস্থিতি দেখে হলেও সবাইকে ঘরে থাকা উচিত,স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, সামাজিক দূরত্ব মেনে চলা উচিত। গত কয়েকদিন ধরে সুস্থের চেয়ে মৃতের সংখ্যা বেশি! ভয় পাও বাঙ্গালি যখন ভয় পেতে হয় সময় চলে যাওয়ার আগে!
মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে হইত উৎস খুঁজে দিতে পারব না,কিন্তু সচেতন হতে বলে যেতে পারব। আসুন করোনা প্রতিরোধে হয় সচেতন,ধর্মান্ধতাকে পরিহার করি,সঠিক তথ্য জানি।

নিজস্ব প্রতিবেদক/ আনিসুর রহমান রিয়াদ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।