মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ঃ সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

Anisur Riadপ্রকাশ: ৬ জুন ২০২০, ১২:৫৪ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ঃ সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ
লেখার আকার

প্ল্যাটফর্ম  নিউজ, ৬ জুন ২০২০, শনিবার

করোনা ভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়। আজ শুক্রবার ৯০ তম দিনে এসে অনাকাঙ্ক্ষিত এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

শুক্রবার (৫ জুন) করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়লো। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৩০ জন। সব মিলিয়ে দেশে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮১১।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (১৯ লক্ষ ২৮ হাজার ৬২৬)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে রাশিয়া, চতুর্থ স্পেন, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ ইতালি, সপ্তম ভারত, অষ্টম জার্মানি, নবম পেরু ও দশম অবস্থানে রয়েছে তুরস্ক। এর পরের অবস্থানে রয়েছে ক্রমান্বয়ে ইরান, ফ্রান্স, চিলি, মেক্সিকো, সৌদি আরব, কানাডা, পাকিস্তান, চীন, কাতার এবং বাংলাদেশ।

পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে অষ্টমে। এশিয়ার দেশগুলোর মাঝে সবার উপরে রয়েছে ভারত। এর পরের অবস্থানে রয়েছে ক্রমানয়ে তু্র্কি, ইরান, সৌদি আরব, পাকিস্তান, চীন, কাতার।

উল্লেখ্য, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৬৭ লক্ষ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ৩৬১।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।