মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড ১৯ঃ লকডাউন হরিপুর উপজেলা

Platformপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১২:৫৩ · ২ মিনিটে পড়ুন
কোভিড ১৯ঃ লকডাউন হরিপুর উপজেলা
লেখার আকার

১৩ এপ্রিল ২০২০: করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ঠাকুরগাঁও এর উপজেলা হরিপুর লকডাউন ঘোষণ করা হয়েছে। করোনা সংক্রমিত এলাকা ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গোপনে মানুষ হরিপুরে ফিরতে শুরু করলে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত থাকবে।

হরিপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৪ দিন হরিপুরে বাইরে থেকে কোন মানুষ প্রবেশ করতে পারবে না এবং হরিপুর থেকেও কোন মানুষ অন্য কোন উপজেলায় প্রবেশ করতে পারবে না। এজন্য শুক্রবার রাত থেকে হরিপুরের সকল সড়ক বন্ধ রয়েছে। তবে এর আওতামুক্ত থাকবে খাদ্যপণ্য, কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি। ঔষধের দোকান ২৪ ঘন্টা এবং নিত্য প্রয়োজনীয় দোকান বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচেতনতার জন্য পুরো এলাকায় মাইকিং করা হচ্ছে এবং লকডাউন অমান্যকারীর জন্য শাস্তির ব্যবস্থা করে হয়েছে। এ ব্যপারে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, “লকডাউন বাস্তবায়নে পুলিশ পৌর এলাকায় মাইকিং করছে। কেউ লকডাউন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।“

উল্লেখ্য, ঢাকা ও নারায়নগঞ্জ থেকে হরিপুরে আগত ৫ জনকে বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লকডাউনের কারণে কোন পরিবারের যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির কোন সমস্যা না হয় সে ব্যপারে লক্ষ্য রাখছে স্থানীয় প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক/তাহিয়া তাসনীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।