মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কিংবদন্তি চিকিৎসক ডাঃ সৈয়দা নূরজাহান ভূঁইয়া আমাদের মাঝে আর নেই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ৭:৪৭ · ১ মিনিটে পড়ুন
কিংবদন্তি চিকিৎসক ডাঃ সৈয়দা নূরজাহান ভূঁইয়া আমাদের মাঝে আর নেই
লেখার আকার

 

 

কিংবদন্তি চিকিৎসক ডাঃ সৈয়দা নূরজাহান ভূঁইয়া আমাদের মাঝে আর নেই

২৯ অগাস্ট, রাত ৩ টায়, প্রখ্যাত গাইনোকোলজিস্ট , চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ, অধ্যাপিকা ডাঃ সৈয়দা নূরজাহান ভূঁইয়া ম্যাডাম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজিউন। তিনি কিছুদিন যাবৎ আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন।

১৯৩৯ সালের ২১ ডিসেম্বর তাঁর জন্ম। ১৯৬৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর লন্ডন থেকে এমআরসিওজি এবং এফআরসিওজি ডিগ্রি লাভ করেন।

১৯৬৮ সালে ঢাকা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। এরপর ১৯৭৭ সালে অধ্যাপক হিসেবে যোগ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছিলেন।

ডা. সৈয়দা নূরজাহান ভূঁইয়া ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত। এছাড়াও তিনি চিকিৎসাবিষয়ক বই ‘ক্লিনিক্যাল গাইড টু অবসটেটরিকস অ্যান্ড গাইনোকোলজি’ লিখে গিয়েছেন।

আজ ২৯ অগাস্ট, বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

সুবহে জামিল সুবাহ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ,
চট্টগ্রাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. It’s unbelievable ,uncomparable, trustable, lovely relationship between me & madam since my student life. I have no ward to say
    what I lost in my life but she will be in my heart forever. May Allah keep her in Zannat.

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।