মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

খুলনায় প্রতিষ্ঠিত হচ্ছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়

গত ৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্মতি এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা সিটি করপোরেশনের প্রস্তাবিত সম্প্রসারিত এলাকার মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রায় ১০০ একর জমির সংস্থান রয়েছে বলে খুলনার জেলা প্রশাসক প্রস্তাবে উল্লেখ করেছিলেন। এ অবস্থায় খুলনা জেলায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সচিবকে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, গত ২১ জুলাই খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে উন্মুক্ত আলোচনার সময় তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে উত্থাপন করেন। পরবর্তীতে তিনি গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের কাছে এ সংক্রান্ত একটি লিখিত প্রস্তাবনা পাঠান। ওই প্রস্তাবনাটি অনুমোদনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান সমকালকে বলেন, ‘খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি খুলনাবাসীর দীর্ঘদিনের। মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হলে জনগণের জন্য গবেষণাভিত্তিক চিকিৎসা সেবা ও উন্নত চিকিৎসার অভাব অনেকাংশে লাঘব হবে। এছাড়া চিকিৎসা বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ ও গবেষণা করাও সম্ভব হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তার পাঠানো প্রস্তাবনার প্রেক্ষাপট তুলে ধরে জানান, খুলনা উপকূলীয় জেলা হওয়ায় এখানকার জনগণকে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বসবাস করতে হয়। এ জেলায় একটি মাত্র সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এ মেডিকেল কলেজ হাসপাতালে জনগণের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা পর্যাপ্ত নয়। জেলায় উন্নত চিকিৎসার অভাবে রোগীরা ঢাকামুখী এবং অনেকে ক্ষেত্রে দেশের বাইরে যায়। অসহায় ও দরিদ্র রোগী প্রয়োজনীয় অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয় কিংবা উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে।

এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে দক্ষিণাঞ্চলের এ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে বিভিন্ন ধরনের নতুন রোগের প্রাদুর্ভাব হয়। এ সব রোগের প্রকৃত কারণ নির্ণয় ও চিকিৎসার বিষয়ে গবেষণার জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

জেলা প্রশাসক জানান, খুলনা জেলায় বঙ্গবন্ধু ও তার পরিবারের অনেক স্মৃতি রয়েছে। খুলনাবাসীও এ জেলায় বঙ্গবন্ধু ও তার পরিবারের অনেক স্মৃতি লালন করে। সে কারণে খুলনায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে খুলনাবাসীর মধ্যে এ স্মৃতিকে চিরস্থায়ীভাবে লালনের একটি ক্ষেত্র তৈরী হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুশাসন পেলে চলতি ২০১৯-২০ অর্থবছরে ডিপিপি ও আইন প্রণয়নের মাধ্যমে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা সম্ভব।

তথ্যসূত্রঃ সমকাল

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
সুবহে জামিল সুবাহ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশনঃ ২০১৪-১৫

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।