মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

করোনা প্রতিরোধে কোলাকুলি-হ্যান্ডশেক পরিহার করুন: অনুরোধ আইইডিসিআর

Platformপ্রকাশ: ২ মার্চ ২০২০, ৬:৪৭ · ১ মিনিটে পড়ুন
করোনা প্রতিরোধে কোলাকুলি-হ্যান্ডশেক পরিহার করুন: অনুরোধ আইইডিসিআর
লেখার আকার

২ মার্চ ২০২০: প্রায় প্রতিদনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। তাই এই ভাইরাস থেকে রক্ষা পেতে সর্তকতা স্বরূপ একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি ও করমর্দন না করার অনুরোধ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজকে করোনাভাইরাস নিয়ে করা ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা এসব কথা বলেন।

তিনি বলেন, “তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই। কারণ উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেও করোনা ধরা পড়েছে। তবে ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না এ ভাইরাস। এতো তাপমাত্রা কোনো দেশেই নেই। গ্রীষ্মকালে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে এমন ভরসায় বসে থাকা যাবে না বলেও জানান তিনি। আমাদেরকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২ বাংলাদেশি সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত।”

ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা বলেন, “আমরা এখন পর্যন্ত ৯৩ জনের নমুনা পরীক্ষা করেছি। কারো মধ্যে ভাইরাসের নমুনা পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে আগামীকাল কাল পাবোনা এমন নিশ্চয়তা কেউ দিতে পারবেনা৷ সুতরাং আমাদের সবাইকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ভয় নয়, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চাই জন সচেতনতা।

স্টাফ রিপোর্টার/তারেক হাসান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।