বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কানাডায় মেডিকেল ক্যারিয়ার ও উচ্চশিক্ষা

কানাডায় পড়তে আসার আগেই সিদ্ধান্ত নিতে হবে আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস করবেন, নাকি নন-ক্লিনিক্যাল বিষয়ে পড়বেন। কারণ প্র্যাকটিস করতে চাইলে লাইসেন্স পরীক্ষা দিয়ে তারপর আসতে হবে।

কানাডায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে ৩ ধরনের:
পিএইচডি, মাস্টার্স এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা।

■ পিএইচডি

ভর্তির যোগ্যতা:
মাস্টার্স ডিগ্রি, পাবলিকেশন এবং আইইএলটিএস নম্বর ৭-৭.৫।

কোর্স ডিউরেশন:
২-৪ বছর। এটা অবশ্য রিসার্চের বিষয় এবং সুপারভাইজারের উপর নির্ভর করে।

ফান্ডিং:
পিএইচডি তে স্কলারশিপ বা ফান্ডিং পাবেন। কিছু ক্ষেত্রে টিউশন ফি একেবারেই থাকে না।

ভর্তি প্রক্রিয়া:
স্টাডি গ্যাপ এখানে কোনো প্রভাব ফেলে না। আপনাকে নির্বাচন করা সম্পূর্ণ আপনার সুপারভাইজারের উপর নির্ভর করে। ভর্তির জন্য অনলাইন ইন্টারভিউ হয়। আপনি যদি ওনাকে বোঝাতে সক্ষম হন যে, আপনি রিসার্চের জন্য যোগ্য, তাহলেই উনি আপনাকে অফার লেটার দিবেন।
পিএইচডি চলাকালীন সময়ে পার্ট টাইম জব করা যায়। ভার্সিটিতে টিচার এসিস্ট্যান্ট বা অন্য চাকরিও পাওয়া যায়। পিএইচডি কমপ্লিট হলে ওয়ার্ক পারমিট এবং PR সুবিধা পাবেন।


■ মাস্টার্স

ভর্তির যোগ্যতা:
১। BMDC এর রেজিস্ট্রেশনসহ MBBS ডিগ্রি
২। আইইএলটিএস স্কোর ৬.৫-৭।
৩। কাজের অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই।

কোর্স ডিউরেশন: ২ বছর
টিউশন ফি: ২০০০০-২৫০০০ CAD

ভর্তি প্রক্রিয়া:
ইন্টার্নশিপের পর কিংবা ইন্টার্নশিপ চলাকালীন সময়ে আইইএলটিএস এ ভালো স্কোর করতে হবে। MBBS সনদ ও BMDC রেজিস্ট্রেশন পাওয়ার পর নিজের জন্য ইউনিভার্সিটি ও কোর্স খুঁজে নিতে হবে। এরপর সেখানে আবেদন করতে হয়। আপনার প্রোফাইল পছন্দ হলে তারা আপনাকে অফার লেটার দিবে। তারপর আপনি ভিসার আবেদন করতে পারবেন।
২ বছরের কোর্স সম্পন্ন করার পর ৩ বছর মেয়াদী ওয়ার্ক পারমিট পাবেন এবং PR এর জন্য আবেদন করতে পারবেন।

■ পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা:

ভর্তির যোগ্যতা:
১। BMDC এর রেজিস্ট্রেশনসহ MBBS ডিগ্রি
২। আইইএলটিএস স্কোর ২.৬-৬.৫।
৩। কাজের অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই।

কোর্স ডিউরেশন: ১-২ বছর
টিউশন ফি: ১২০০০-২০০০০ CAD

ভর্তি প্রক্রিয়া
:
মাস্টার্স এর অনুরূপ।
ইউনিভার্সিটির পাশাপাশি কিছু কলেজও পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রি দিয়ে থাকে। ১ বছরের কোর্স হলে ১ বছরের ওয়ার্ক পারমিট পাবেন আর ২ বছরের কোর্স হলে ৩ বছরের ওয়ার্ক পারমিট পাবেন।


■ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১। স্ট্রং স্পন্সর (1st blood)
২। স্পন্সরের শেষ ২ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন
৩। স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট
৪। C/A কর্তৃক স্পন্সরের সম্পত্তি মূল্যায়ন (পিএইচডি এর ক্ষেত্রে স্পন্সরকে শুধু থাকার খরচের সমান সম্পত্তি দেখাতে পারলেই হয়। সুতরাং সম্পত্তির পরিমাণ কম হলেও হয়।)
৫। অন্যান্য

তথ্যসূত্র:
ডাঃ শাহরিয়ার মুহাম্মদ
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “কানাডায় মেডিকেল ক্যারিয়ার ও উচ্চশিক্ষা”

  1. 1. After 10 years of mbbs can anyone try for masters or diploma?
    2. Without sponsor is it possible?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।