মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

কাউন্সিলিং টেবিলের গল্প || পর্ব ১

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ জুলাই ২০২০, ৮:৩৩ · ২ মিনিটে পড়ুন
কাউন্সিলিং টেবিলের গল্প || পর্ব ১
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুলাই, ২০২০, বৃহস্পতিবার

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ

কাউকে ভালোবাসলে আমরা নিজেকে উজাড় করে ভালবাসার সেই মানুষটাকে সবটুকু দিয়ে দেই, যেন- “প্রাণ দিতে চাই মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই” গানের মতো।

জীবন দেবতা বলে তাঁর পায়ে নিজেকে ভালো রাখবার চাবিটিও তুলে দেই সসম্মানে। তারপরে কিন্তু কাউন্সেলিং টেবিলের একই গল্প। সেই মানুষটি আমাদের ‘ট্যাকেন ফর গ্রান্টেড’ হিসেবে ধরে এমন সব আচরণ করতে থাকে যার পরিণতিতে বোবা কষ্টে চোখের পানি ঝরানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকে না। এমন মানুষদের ভাবনার জায়গাটায় হয়তো কাজ করে ‘আমি টাকা দেই, তাই আমার কথা না মেনে যাবে কই’ বা ‘আমি তোমার প্রয়োজনীয়তা পূরণ করি তাই আমার বৃত্তের বাইরে পালাবে কই? আর ঠিক তখনি রূপকথার ভালোবাসা পরিণত হয় দাসত্বের অসম্মানজনক ধ্বংসস্তূপে। একটি বার চোখ বন্ধ করে ভাবুনতো- কতবার, কার কার কাছে এই জীবনে ‘ট্যাকেন ফর গ্রান্টেড’ হয়েছেন?

তাই নিজের অনুভূতিগুলিকে সন্মান করুন; নিজেকে ভালো রাখবার চাবি নিজের হাতে রাখুন। ভালোবাসেন বলে তাঁর দেওয়া কতটুকু আঘাত সহ্য করবেন, একবার নিজের মনের চোখে চোখ রেখে ভাবুন। যাঁরা অন্যকে ‘ট্যাকেন ফর গ্রান্টেড’ না ভেবেই ভালোবাসতে পারেন তাঁদের জন্য সশ্রদ্ধ ভালোবাসা।

ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত ভিডিওটি রয়েছে।

ইউটিউব লিংকঃ
https://www.youtube.com/watch?v=Sn9I7EjwV48&feature=share

এছাড়া কাউন্সিলিং ও সাইকোথেরাপি সম্পর্কিত তথ্য জানতে যোগাযোগ করুন নিম্নোক্ত লিঙ্কে দেওয়া ফেসবুক গ্রুপে।

https://www.facebook.com/groups/357986944721317/?ref

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।